News update
  • Uncertainty over possible US-Iran talks as Trump extends ceasefire     |     
  • Bangladesh eyes broader bilateral engagements with African nations     |     
  • Trump Extends Iran Ceasefire, Seeks Time for Talks     |     
  • SSC and Equivalent Exams Begin Nationwide     |     
  • US, Iran Signal War Readiness as Talks Hang in Balance     |     

গণভোটের রায় বাস্তবায়নে বিএনপি সরকারের রাজনৈতিক ও নৈতিক দায় রয়েছে

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক

রাজনীতি 2026-04-04, 12:48am

biplabi-workers-party-general-secretary-saiful-huq-addressing-the-dhaka-city-unit-of-the-party-on-friday-9b8b95a436a71d18bb415c7694a6d7ab1775242135.jpeg

Biplabi Workers Party general Secretary Saiful Huq addressing the Dhaka City unit of the Party on Friday.



বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক  সাইফুল হক বলেছেন, গণভোটের রায় বাস্তবায়নে বিএনপি সরকারের রাজনৈতিক ও নৈতিক দায় রয়েছে।নির্বাচনে বিএনপি যেহেতু গণভোটের পক্ষে আনুষ্ঠানিক প্রচার চালিয়েছে ও হাঁ তে ভোট দিয়ে দেশবাসীকে উদ্বুদ্ধ করেছে সে কারণে গণভোটের রায়ের পক্ষে অবস্থান গ্রহন বিএনপির জন্য গৌরবজনকই হবে।গণভোটের অধ্যাদেশ নিয়ে আপত্তি থাকলেও  ৭১ শতাংশ ভোটারেরা যেহেতু সাধারণভাবে গণভোটের পক্ষে মতামত দিয়েছেন সেজন্য গণভোটের রায়কে নাকচ করা বিবেচনাসম্মত কাজ হবেনা।আর জাতীয় সংসদে বিএনপির যেহেতু দুই তৃতীয়াংশের বেশী সংখ্যাগরিষ্ঠতা  রয়েছে তাই গণভোটের রায় বাস্তবায়নে বিএনপির উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। তদুপরি জুলাই সনদের অনেকগুলো সংশোধনী প্রস্তাবে বিএনপির আপত্তি (নোট অব ডিসেন্ট) রয়েছে,  যা বাস্তবায়নে তাদের বড় কোন বাধ্যবাধকতা নেই। তিনি  আশা করেন এই ইস্যুতে বিএনপি নেতৃত্ব দায়িত্বশীলতার পরিচয় দেবেন এবং গণ আকাংখ্যা বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন।

আজ বিকালে পার্টির ঢাকা মহানগর কমিটির সভায় প্রধান অতিথি হিসাবে তিনি উপরোক্ত বক্তব্য রাখেন।

তিনি  বলেন, সরকার গঠনের পরপর জ্বালানি নিয়ে বিএনপিকে যে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে সমন্বিতভাবে সবাইকে নিয়েই এই পরিস্থিতি মোকাবেলা করতে হবে।আবশ্যিকভাবে সবাইকে জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হতে হবে।জ্বালানি সাশ্রয়ে অতি আবশ্যক নয় এরকম সরকারি বেসরকারি অফিস, বিপনী বিতান,সুপার মার্কেটের মত প্রতিষ্ঠানসমূহ কঠোরভাবে বিদুৎ এর ব্যয় কমাতে হবে।

পার্টির মহানগর কমিটির সভাপতি মীর মোফাজ্জল হোসেন মোশতাকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় আরও বক্তব্য রাখেন  পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান,

মহানগর কমিটির সম্পাদক আবুল কালাম আজাদ, মীর রেজাউল আলম,  বাবর চৌধুরী,  মোহাম্মদ সালাউদ্দিন, এডভোকেট ফায়েজুর রহমান মনির, যুবরান আলী জুয়েল,  আরিফুল ইসলাম , চুন্নু সিকদার, স্বাধীন হোসেন, রতন মোহান্ত,

মোহাম্মদ ফরিদ,  মোহাম্মদ কাঞ্চন,নজরুল ইসলাম প্রমুখ। 

সভায় দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। - প্রেস বিজ্ঞপ্তি