News update
  • Human Rights Record ‘Alarming’ Over 17 Months, Says HRSS     |     
  • Tarique Warns of Deep Plot, Urges Vigilance Nationwide     |     
  • Son of late ruler Gadhafi is killed in Libya      |     
  • Special prayers, foods, charity mark Shab-e-Barat in Old Dhaka     |     
  • Exiled Awami League Leaders Plan Political Comeback from India     |     

নির্বাচন ঘিরে সহিংসতা-নাশকতা প্রতিরোধে প্রস্তুত সেনাবাহিনী: সামরিক অপারেশন্স কর্মকর্তা

মিলিটারি 2026-02-05, 3:13pm

eb8fc04b6de0cd13c6f02a5d2b4b2d437144402bc549cb89-1-aca0e91fbcc3fa6e94818520a9cef1c21770282786.jpg




ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বড় হুমকি সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার-এমন মত বাংলাদেশ সেনাবাহিনীর। এছাড়া এ নির্বাচনকে কেন্দ্র করে যে কোনো ধরণের সহিংসতা ও নাশকতা প্রতিরোধের জন্য প্রস্তুত রয়েছে সেনাবাহিনী।

বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) রাজধানীর গুলিস্তানে জাতীয় ফুটবল স্টেডিয়ামে ইন এইড টু সিভিল পাওয়ারের আওতায় নিয়োজিত সেনাবাহিনীর কার্যক্রম পরিদর্শন করেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। পরে সংবাদ সম্মেলনে সামরিক অপারেশন্স পরিদফতরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল দেওয়ান মোহাম্মদ মনজুর হোসেন এসব তথ্য তুলে ধরেন। 

এ সভায় ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও অসামরিক প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভা শেষে সেনাবাহিনীর পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হয়।

বেসামরিক প্রশাসনকে সহায়তা করতে দেড় বছরেরও বেশি সময় ধরে মাঠে বাংলাদেশ সেনাবাহিনী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রস্তুত বাহিনীটি বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে।

সংবাদ সম্মেলনে সেনাবাহিনী মনে করে এবারের নির্বাচনের বড় হুমকি সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার এবং অপপ্রচার রোধে গণমাধ্যমের সহায়তা চায় বাহিনীটি বলেও জানানো হয়।

সামরিক অপারেশন্স পরিদফতরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল দেওয়ান মোহাম্মদ মনজুর হোসেন এসব তথ্য তুলে ধরেন।

এদিকে রাজধানীর তেজগাঁওয়ে বিমান বাহিনীর ঘাঁটি বাশারে আয়োজিত ব্রিফিংয়ে বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান বলেন, নির্বাচন কমিশন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা এবং নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে অনুসরণ করা হবে।

অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতে সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখার নির্দেশ দেন বিমানবাহিনী প্রধান।

এদিন বরগুনায় নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান বলেন, জাতিকে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে নৌবাহিনী বদ্ধপরিকর।  

নির্বাচনের মাধ্যমে দেশ গণতান্ত্রিক ধারায় ফিরবে বলেও মন্তব্য করেন নৌপ্রধান।