News update
  • Rivers Must Remain Alive Until They Meet Seas – Basin Summit     |     
  • Monsoon Sets In Bangladesh With Erratic Signals     |     
  • Freeing Bourses From Evil Grips of Cronies And Oligarchs      |     
  • Uneasy Calm In BD Political Arena Over Amendment Or Reform     |     
  • UN experts for urgest action to support Rohingya Refugees in BD     |     

মেলানিয়া ট্রাম্পকে হত্যার পরিকল্পনার ভিডিও ফাঁস

গ্রীণওয়াচ ডেস্ক মিডিয়া 2026-07-28, 4:16pm

rtwerw324-927b20abec93edd326f26961dd9062b91785233763.jpg




যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে হত্যার পরিকল্পনা নিয়ে একটি ভিডিও প্রকাশের দাবি উঠেছে। মঙ্গলবার প্রকাশিত ওই ভিডিওটি ইরানের আধাসরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ প্রকাশ করেছে বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, হাউ টু কিল মেলানিয়া ট্রাম্প শিরোনামের প্রায় দুই মিনিটের ভিডিওতে ফার্সি ভাষায় মেলানিয়া ট্রাম্পকে কীভাবে লক্ষ্যবস্তু করা যেতে পারে, সে বিষয়ে বর্ণনা দেওয়া হয়েছে।

ভিডিওতে দাবি করা হয়, মেলানিয়ার ফ্যাশনপ্রেমকে কাজে লাগিয়ে তার স্টাইল টিমের একজন সদস্যকে অর্থের বিনিময়ে প্রভাবিত করে তিনি কোন ফ্যাশন হাউসে পোশাক কিনতে যাবেন, সেই তথ্য সংগ্রহের পরিকল্পনা রয়েছে। এরপর সম্ভাব্য পোশাকে প্রাণঘাতী নার্ভ এজেন্ট ভিএক্স প্রয়োগের কথাও ভিডিওতে উল্লেখ করা হয়েছে। ভিডিওতে আরও দাবি করা হয়, ভিএক্স একটি গন্ধহীন তৈলাক্ত রাসায়নিক, যার সংস্পর্শে এলে প্রাণহানির ঝুঁকি থাকে।

এ ছাড়া ভিডিওতে মেলানিয়া ট্রাম্পের স্টাইল টিমের সদস্যদের নাম, তার নিরাপত্তায় নিয়োজিত সংস্থার কথিত কোডনেম এবং সম্ভাব্য নিরাপত্তা কৌশল সম্পর্কেও উল্লেখ করা হয়েছে বলে দাবি করা হয়েছে।

ভিডিওর শেষাংশে ট্রাম্প দম্পতির ছেলে ব্যারন ট্রাম্পের উদ্দেশে হুমকিসূচক বার্তা দেওয়া হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ রয়েছে।

এদিকে, মেলানিয়া ট্রাম্পের নিরাপত্তার দায়িত্বে থাকা যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিস আন্তর্জাতিক সংবাদমাধ্যম নিউজউইককে জানিয়েছে, তারা ভিডিওটি সম্পর্কে অবগত এবং বিষয়টি পর্যালোচনা করছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক তদন্তের ফলাফল বা হুমকির সত্যতা সম্পর্কে প্রকাশ্যে নিশ্চিত করা হয়নি।

উল্লেখ্য, ভিডিওতে উত্থাপিত দাবিগুলোর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। মার্কিন কর্তৃপক্ষ বিষয়টি পর্যালোচনা করছে। সূত্র : ফিন্যান্সিয়াল এক্সপ্রেস