News update
  • Guterres proposes slimmer $3.3 billion UN budget for 2027     |     
  • President Proposes National Committee to Protect Minority Rights     |     
  • 16 Fire Service Units Battle Blaze at Tongi Drug Factory     |     
  • Dhaka Ranks Fifth Among World's Most Polluted Cities Today     |     

কুয়াকাটায় মাদক সেবনে দুই পটরিবহন চালকের দুই মাসের কারাদণ্ড

মাদকদ্রব্য 2026-10-14, 5:26pm

a-mobile-court-awarded-two-months-in-prison-for-two-youths-in-kuakata-for-taking-5cbb1cc7278f41863c3c62c0de13c2741791977160.jpg

A mobile court awarded two months in prison for two youths in Kuakata for Taking narcotic substances on Tuesday evening.



পটুয়াখালী: পটুয়াখালীর কুয়াকাটা বাস স্ট্যান্ডে অ্যালকোহল ও গাঁজা সেবনের অভিযোগে দুই পরিবহন চালককে দুই মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে উভয়কে ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগের  আদেশ দেয়া হয়েছে।

সূত্র জানায়, কুয়াকাটায় মঙ্গলবার রাত ৯টার দিকে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক এ আদালত পরিচালনা করেন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন মো. হিমেল (৩২) ও মো. মাহিম আহমেদ তন্ময় (৩২)। তারা দুজনই কুয়াকাটা এক্সপ্রেসের । এর আগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম কুয়াকাটা বাসস্ট্যান্ডে অভিযান চালিয়ে তাদের আটক করেন। 

নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো ইয়াসীন সাদেক জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় তাদের এ দণ্ড দেওয়া হয়েছে। - গোফরান পলাশ