News update
  • Bangladesh Condemns Israeli Settlement Plan in West Bank     |     
  • Remittance inflow rises 13.1pc in March-Aug     |     
  • Bangladesh Has No Scope to Join BRICS Summit: Kabir     |     
  • Dhaka’s air remains unhealthy Thursday morning     |     
  • Williams sisters’ US Open return boosts ESPN viewership     |     

ভাইকে ছাড়াতে আপ্রাণ চেষ্টা, প্রশংসায় ভাসছেন লড়াকু বোন

গ্রীণওয়াচ ডেস্ক বিবিধ 2024-08-01, 1:36am




দেশব্যাপী ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এতে ঢাকাসহ বিভিন্ন জেলায় সহিংসতার ঘটনাও ঘটেছে। এর মধ্যে পুলিশের হাত থেকে নিজের ভাইকে ছাড়াতে আপ্রাণ চেষ্টা করে প্রশংসায় ভাসছেন এক লড়াকু বোন।

বুধবার (৩১ জুলাই) ঢাকার মৎস্যভবন এলাকায় এমনই এক ঘটনা কাঁপিয়েছে নেট দুনিয়া।

ভিডিওতে দেখা যায়, একাই একটি মেয়ে পুলিশের গাড়ি রুখে দিয়ে দাঁড়িয়ে নিজের ভাইকে ছাড়াতে চেষ্টা করছেন। পুলিশের কাছ থেকে ছাড়িয়ে নিতে শেষপর্যন্ত ভাইকে জড়িয়ে ধরেছিলেন মেয়েটি।

পুলিশের কাছ থেকে গ্রেপ্তার হওয়া ছেলেটিকে বাঁচাতে মেয়েটির সাহসী কার্যক্রম সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে সাধারণ মানুষের মুখে ব্যাপক প্রশংসা পেয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, পুলিশের গাড়ির সামনে একা দাঁড়িয়ে থাকা মেয়েটির নাম নুসরাত নুর। আর পুলিশ যে ছেলেটিকে গ্রেপ্তার করেছিল, তিনি নুসরাতের ভাই নুর হাসান। গ্রেপ্তারের আগে থেকেই ভাইকে যাতে পুলিশ নিয়ে যেতে না পারে, এজন্য সব ধরনের চেষ্টা করেছিলেন বোন নুসরাত।

তবে গ্রেপ্তার হওয়া নুর হাসান নিজের ফেসবুক প্রোফাইলে পোস্ট দিয়ে জানিয়েছেন, পুলিশ তাকে ছেড়ে দিয়েছে। আপাতত তিনি মুক্ত।

তিনি তার ফেসবুক পোস্টে জানান, ‘আলহামদুলিল্লাহ আমি ছাড়া পেয়েছি এবং নিরাপদে বাসায় এসে পৌঁছেছি! ধন্যবাদ জানাই আমার শিক্ষকদের যারা মায়ের মতো শাসন এবং বাবার মতো ঢাল হতে জানেন! ধন্যবাদ জানাই আমার সিনিয়র আপু এবং ভাইদের এবং আমার বন্ধুদের যারা এক মুহূর্তের জন্যও আমাকে ছাড়েননি।’

বোন নুসরাতের সাহসিকতার প্রশংসা করে নুর পোস্টে বলেন, ‘সবশেষ ধন্যবাদ জানাই আমার সেই বাঘিনী বোন নুসরাত নুরকে। যার সাহস অসীম, হয়তো সবার সামনে আমি এসেছি কিন্তু তার ক্রোধ, সাহস আমার মতো হাজার জনের চেয়েও বেশি। ঘরে ঘরে এমন মেয়ে থাকলে ভাইদের আর চিন্তা থাকবে না।’ আরটিভি নিউজ।