News update
  • Passing-Out Parade Held for New Sailors at BNS Sher-e-Bangla, Kalapara     |     
  • UAE PM Invites Tarique Rahman to World Governments Summit     |     
  • No Antalya Pact, but Some Signs of Progress Emerge from COP31     |     
  • Ex-SB Chief Monirul's Wife, Two Brothers-in-Law Detained     |     
  • Panchagarh Records Season's Lowest Temperature at 11°C     |     

ভূমিকম্পে কেঁপে উঠল শ্রীলঙ্কা

গ্রীণওয়াচ ডেক্স বিপর্যয় 2023-11-14, 6:25pm




৬ দশমিক ২ মাত্রায় শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কা।

মঙ্গলবার (১৪ নভেম্বর) দুপুর ১টায় ভূমিকম্পটি আঘাত হানে।

ভূমিকম্পটির উৎপত্তিস্থল শ্রীলঙ্কার রাজধানী কলম্বো থেকে ১ হাজার ৩২৬ কিলোমিটার দক্ষিণপূর্বে। এর কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে।

ভূমিকম্পের সময় আতঙ্কে স্থানীয়রা বাড়ি-ঘর থেকে বেরিয়ে আসেন। বেশ কিছু বাড়িতে ফাটল দেখা দিয়েছে। কিছু অংশে মোবাইল যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।

এদিকে, শুধু শ্রীলঙ্কাই নয়, দক্ষিণ এশিয়ার দেশ ভারতও ভূমিকম্পে কেঁপেছে। দেশটির লাদাখের কার্গিল অঞ্চলে ৪ দশমিক ৪ মাত্রায় ভূমিকম্পে কেঁপে ‍উঠে। ভূমিকম্পে তাৎক্ষণিক কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

উল্লেখ্য,গত ৩ নভেম্বর নেপালে ৬ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে প্রায় ১৫০ জনের বেশি মানুষের মৃত্যু হয়। সূত্র : হিন্দুস্তান টাইমস