News update
  • Dhaka's air quality ‘moderate’ during Eid holiday     |     
  • Thousands of tourists flock to Kuakata during Eid festival     |     
  • 45th anniversary Ziaur Rahman's death Saturday     |     
  • India’s Muslims denied public spaces for Eid prayers     |     
  • China steps up efforts to protect rare golden monkeys at world heritage site     |     

লাইফস্টাইল সুবিধায় আরও সমৃদ্ধ রবি এলিট -১৩ নতুন প্রতিষ্ঠানে সর্বোচ্চ ৭০% পর্যন্ত ছাড়!

গ্রীণওয়াচ ডেস্ক বিজ্ঞান ও প্রযুক্তি 2026-02-22, 7:13pm

screenshot_2026-02-22-19-11-19-04_99c04817c0de5652397fc8b56c3b3817-140ed7f805088d370d693b66ae5601dc1771765992.jpg




রবি এলিট প্রোগ্রামে এবার একযোগে যুক্ত হলো ১৩টি প্রিমিয়াম পার্টনার। এর ফলে রবি এলিট গ্রাহকরা বিভিন্ন লাইফস্টাইল ক্যাটেগরিতে সর্বোচ্চ ৭০ শতাংশ পর্যন্ত ছাড় উপভোগ করতে পারবেন। 

স্বাস্থ্যসেবা, ভ্রমণ ও বিমান পরিবহন, হোটেল ও অবকাশযাপন, ডাইনিং ও ক্যাফে, বিনোদন ও পারিবারিক অবসর, নিত্য প্রয়োজনীয় পণ্য ও গৃহসেবাসহ বিভিন্ন খাতে এ সুবিধা মিলবে।

রবি এলিটের নতুন অংশীদারদের মধ্যে রয়েছে ল্যাবএইড ক্যান্সার হসপিটাল অ্যান্ড সুপার স্পেশালিটি সেন্টার, জেনেরিক হেলথকেয়ার লিমিটেড, ইউএস-বাংলা এয়ারলাইন্স, বেস্ট ক্লিন, ফান প্যারাডাইস, স্যাফরন ডাইন, থাই এক্সপ্রেস, বিনস অ্যান্ড অ্যারোমা, কান্ট্রি বয়, বেস্ট ওয়েস্টার্ন এসকেএস চট্টগ্রাম, বেস্ট ওয়েস্টার্ন হেরিটেজ কক্সবাজার, বেস্ট ওয়েস্টার্ন প্লাস ম্যাপল লিফ এবং বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস কক্সবাজার। সম্প্রতি এ বিষয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে রবি আজিয়াটা পিএলসি। এ সম্পর্কিত সব অফার মাইরবি অ্যাপের মাধ্যমে সহজেই পাওয়া যাবে। ফলে গ্রাহকরা যে কোনো সময়, যে কোনো জায়গা থেকে প্রিমিয়াম সুবিধা উপভোগ করতে পারবেন।

সম্প্রতি আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সংশ্লিষ্ট সব ব্র্যান্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন, যা এই অংশীদারিত্বকে একটি গুরুত্বপূর্ণ মাইলফলকে পরিণত করেছে। অনুষ্ঠানটির নেতৃত্ব দেন রবি আজিয়াটা পিএলসি-এর হেড অব মার্কেটিং মোঃ শওকত কাদের চৌধুরী, রবি’র অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে - যা এই সহযোগিতার কৌশলগত গুরুত্বকে আরও জোরালোভাবে তুলে ধরে।

রবি এলিট হলো রবি আজিয়াটার একটি প্রিমিয়াম লয়্যালটি প্রোগ্রাম। রবি এলিট গ্রাহকদের জন্য বছরজুড়ে থাকে এক্সক্লুসিভ সব লাইফস্টাইল সুবিধা। বিভিন্ন পণ্য ও সেবামূল্যে আকর্ষণীয় ছাড় পান রবি এলিট গ্রাহকরা।