News update
  • Dengue deaths hit 400 as 11 more die in 24 hours     |     
  • Bangladesh’s Dengue Death Toll Hits 400 After 11 More Deaths     |     
  • Support to coastal security, early completion of MRT lines, Airport Terminal III, business promotion assured     |     
  • Tarique Seeks Japanese Support for Energy, Tech and Infrastructure     |     
  • Japan eyes 1 trillion yen investment in Bangladesh over 5 years     |     

বন্ধ হচ্ছে না মেট্রোরেল সেবা, চলবে নির্ধারিত সূচিতেই

গ্রীণওয়াচ ডেস্ক বানিজ্য 2025-12-11, 9:22pm

retwerewwq-62dd6e0b5c1918570a1ca9870ed4375a1765466565.jpg




ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) নিয়মিত কর্মকর্তা-কর্মচারীদের একাংশ আগামীকাল শুক্রবার (১২ ডিসেম্বর) সকাল ৭টা থেকে সর্বাত্মক কর্মবিরতি এবং মেট্রোরেলের সব ধরনের যাত্রীসেবা বন্ধ রাখার ঘোষণা দিয়েছিল।

তবে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়ে চলাচল করবে রাজধানীর জনপ্রিয় যানবাহনটি।

গণমাধ্যমে পাঠানো এক খুদেবার্তায় ডিএমটিসিএল পরিচালক (জনসংযোগ) আহসান উল্লাহ শরীফী বলেন, মেট্রোরেলের সম্মানিত যাত্রীসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, মেট্রোরেল নির্ধারিত সময়সূচি অনুযায়ী চলাচল করবে।