News update
  • Smokescreen in India over Ganga Treaty extension Alarming: Farakka Committee      |     
  • What 1.5°C Overshoot Means for Small Islands     |     
  • Diesel Irrigation Pumps to Go Solar Within 5 Years: PM     |     
  • Govt rolls out three-month drive to curb dengue     |     
  • PM Orders Stricter Action Against Polythene, Plastic Use     |     

কলাপাড়ায় সাড়ে তিন শতাধিক শিক্ষার্থীর মাঝে ফলদ গাছের চারা বিতরণ

বন 2026-09-09, 7:04pm

saplings-of-fruit-bearing-trees-distributed-to-350-students-in-kalapara-e4990bc6e8326f6fe2450627170623fb1788959078.jpg

Saplings of fruit-bearing trees distributed to 350 students in Kalapara



পটুয়াখালী: 'বৃক্ষ রোপন করি, সবুজ দেশ গড়ি' উপকূলজুড়ে সবুজ বেষ্টনী গড়ার প্রত্যয় নিয়ে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লালুয়া জনতা মাধ্যমিক বিদ্যালয়ের তিন শ'৭২ শিক্ষার্থীকে ফলদ গাছের চারা বিতরণ করা হয়েছে। 

বুধবার (৯ সেপ্টেম্বর)  বেলা ১১ টায় বিদ্যালয় অঙ্গনে গাছের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুজ্জামান। তিনি শিক্ষার্থীদের মাঝে আনুষ্ঠানিকভাব গাছের চারা বিতরণ করেন।

পরিবেশবাদী সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), নদী- খাল রক্ষা অধিকার আন্দোলন সংগঠন ওয়াটার কিপার্স বাংলাদেশ ও আমরা কলাপাড়াবাসী স্বেচ্ছাসেবী সংগঠন আয়োজিত এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক অবনী কুমার রায়, লালুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত হোসেন তপন বিশ্বাস, ধরিত্রী রক্ষায় আমরা ধরা এর কলাপাড়ার সমন্বয়কারী মেজবাহউদ্দিন মাননু, ওয়াটার কিপার্স কুয়াকাটা প্রতিনিধি কামাল হাসান রনি, আমরা কলাপাড়াবাসীর সংগঠক নজরুল ইসলাম সহ প্লাটেনিয়ার্স ক্লাব সদস্যবৃন্দ। 

এসময় শিক্ষার্থীদের মধ্যে আম, কাঠাল, জাম, আমলকি ও পেয়ারা গাছের চারা বিতরণ করা হয়। গাছের চারা বিতরণ কে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে বিরাজ করে উৎসবমুখর পরিবেশ। - গোফরান পলাশ