News update
  • Dengue Deaths Hit Record High as 9 Die in 24 Hours     |     
  • 'Kalo Datina' Caught in Bay of Bengal, Sold for 40,000 Taka     |     
  • Bangladesh Assumes UNGA Presidency in Historic Milestone     |     
  • President Urges Dialogue to Resolve Bangladesh-India Issues     |     
  • PM to launch 3-month special campaign on Saturday to prevent dengue     |     

বর্ষসেরা তরুণ খেলোয়াড়ের মনোনয়ন পেলেন কিউবারসি-ইয়ামালসহ ১০ ফুটবলার

ব্যালন ডি’অর ২০২৬

ফুটবল 2026-09-08, 9:26pm

img_20260908_212622-301e699f50c2b6ce400b95c5bffdca2d1788881203.jpg




আগামী ২৬ অক্টোবর এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে ফুটবল ইতিহাসের ৭০তম ব্যালন ডি’অর ট্রফিটি তুলে দেওয়া হবে বছরের সেরা ফুটবলারের হাতে। যেখানে পুরষ্কার পাবেন ২০২৬ সালের সেরা তরুণ খেলোয়াড়

ইতোমধ্যে ২০২৬ সালের (মেনস ইয়ং ট্যালেন্ট অব দ্য ইয়ার) বর্ষসেরা তরুণ খেলোয়াড় অ্যাওয়ার্ডের ১০ জনের চূড়ান্ত কর্মকর্তার নাম ঘোষণা করা হয়েছে। যেখানে সবচেয়ে আলোচিত দুই নাম হলো স্পেনের বিশ্বকাপজয়ী ফুটবলার লামিন ইয়ামাল ও পাউ কিউবারসি।

খেলোয়াড়ের নাম দেশ বর্তমান ক্লাব

লামিন ইয়ামাল স্পেন এফসি বার্সেলোনা

পাউ কুবারসি স্পেন এফসি বার্সেলোনা

ওয়ারেন জাইরে-এমেরি ফ্রান্স পিএসজি

ইয়ান দিওমান্দে আইভরি কোস্ট আরবি লাইপজিগ

আইয়ুব বুয়াদ্দি মরক্কো লিলে

লেনার্ট কার্ল জার্মানি বায়ার্ন মিউনিখ

এলি জুনিয়র ক্রুপি ফ্রান্স বোর্নমাউথ

কেরিম আলাজবেগোভিচ বসনিয়া ও হার্জেগোভিনা আরবি সালজবার্গ

ইয়োহান মানজাম্বি সুইজারল্যান্ড ফ্রেইবার্গ

ইব্রাহিম মাজাহ আলজেরিয়া বায়ার লেভারকুসেন

উল্লেখ্য, সাধারণত ফ্রান্সের প্যারিসে এই অনুষ্ঠান আয়োজিত হলেও এবার ফুটবলের ইতিহাসে এক অনন্য মাইলফলক স্পর্শ করতে যাচ্ছে আয়োজক সংস্থা ‘ফ্রান্স ফুটবল’।

ফুটবল ইতিহাসের সর্বপ্রথম ব্যালন ডি'অর জয়ী কিংবদন্তি স্যার স্ট্যানলি ম্যাথিউসকে বিশেষ সম্মান জানাতে এবারের অনুষ্ঠানটি আয়োজন করা হচ্ছে যুক্তরাজ্যের লন্ডনে।