News update
  • Iran vows to hit all ME economic hubs if US-Israeli attacks persist     |     
  • Sammilito Islami Bank merger to continue: Governor     |     
  • Biman Suspends Flights to Six Middle East Cities Over Tensions     |     
  • Govt Announces 25pc Rail Fare Discount     |     
  • Middle East War Puts Bangladesh Jobs at Risk     |     

সব ধরনের ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার

গ্রীণওয়াচ ডেস্ক প্রবাস 2026-03-03, 6:53pm

rtwerweqwe-6cc68e8aa90cdaca02b7cad487ea23891772542413.jpg




কাতার স্বরাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার (৩ মার্চ) জানিয়েছে, ইরান-ইসরাইল সংঘাতের প্রেক্ষিতে সব ধরনের ভিসার মেয়াদ এক মাস বাড়ানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, মেয়াদোত্তীর্ণ বা শিগগিরই মেয়াদ শেষ হতে যাওয়া সব এন্ট্রি ভিসার মেয়াদ স্বয়ংক্রিয়ভাবে এক মাসের জন্য বৃদ্ধি করা হবে। পরিস্থিতি অনুযায়ী প্রয়োজন হলে এই সময়সীমা আরও বাড়ানো হতে পারে। এই সিদ্ধান্ত কার্যকর হবে গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) থেকে

মন্ত্রণালয় জানিয়েছে, ভিসার মেয়াদ বৃদ্ধির প্রক্রিয়া ইলেকট্রনিক সিস্টেমের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন হবে এবং এর জন্য কোনো ফি দিতে হবে না। সংশ্লিষ্ট দফতরে গিয়ে আবেদন করারও প্রয়োজন নেই।

তবে, ২৮ ফেব্রুয়ারির আগে যেসব এন্ট্রি ভিসায় নিয়মভঙ্গ হয়েছে, তাদের প্রথমে নির্ধারিত জরিমানা পরিশোধ করতে হবে। এরপরও তারা মেয়াদ বৃদ্ধি এবং ফি মওকুফ সুবিধা পাবেন।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, স্থায়ী এবং ভ্রমণকারীদের আইনগত অবস্থার স্থিতিশীলতা নিশ্চিত করতে তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নেবে।