News update
  • Bangladesh Condemns Israeli Settlement Plan in West Bank     |     
  • Remittance inflow rises 13.1pc in March-Aug     |     
  • Bangladesh Has No Scope to Join BRICS Summit: Kabir     |     
  • Dhaka’s air remains unhealthy Thursday morning     |     
  • Williams sisters’ US Open return boosts ESPN viewership     |     

বাংলাদেশ থেকে আবারো জনবল নেয়া শুরু করেছে মলদোভা

গ্রীণওয়াচ ডেস্ক প্রবাস 2022-09-25, 12:16pm




প্রায় এক দশকেরও বেশি সময় পর মলদোভা আবারো বাংলাদেশ থেকে জনবল নিয়োগ শুরু করার সিদ্ধান্ত নিয়েছে।

গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ‘নিজ দেশে বিভিন্ন অংশীজনের সাথে দীর্ঘ আলোচনার পর মলদোভা অবশেষে  বাংলাদেশী শ্রমিক নিতে সম্মত  হয়েছে।’

প্রথম ব্যাচে ২৮ জন বাংলাদেশিকে মলদোভার ভিসা দেওয়া হয়েছে যারা অ্যালুমিনিয়াম জানালা তৈরির কারখানায় কাজ করবে।

ড. মোমেন আরও বলেন, মলদোভা কর্তৃপক্ষের কাছ থেকে ভিসা পেতে আরও ৪০ জন বাংলাদেশি কর্মী অপেক্ষায় রয়েছেন। তথ্য সূত্র বাসস।