News update
  • Seven killed in truck-pickup crash in Sylhet     |     
  • Borrowing from central bank ‘suicidal’ for economy: Dr. Fahmida     |     
  • Fuel Queues Ease As Supply Rises, Demand Falls     |     
  • PM says govt working to reopen closed factories     |     
  • 7-year Sukuk worth Tk 5,900cr planned for rural bridge project     |     

বুয়েটে প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

গ্রীণওয়াচ ডেস্ক পরীক্ষা 2023-06-20, 7:23am

resize-350x230x0x0-image-228340-1687199860-4a5509786eb49db826f4417052d862581687224231.jpg




বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২২-২৩ শিক্ষাবর্ষের প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। সোমবার (১৯ জুন) রাতে বুয়েটের নিজস্ব ওয়েবসাইটে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়।

বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক শ্রেণিতে ভর্তি পরীক্ষার ফল অনুযায়ী প্রাথমিকভাবে নির্বাচিত ও অপেক্ষমাণ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে। পাশাপাশি ভর্তি–সংক্রান্ত পরবর্তী কার্যক্রমের সময়সূচিও জানানো হয়েছে।

এবছর ভর্তির জন্য ১ হাজার ৯৭৫ জন প্রাথমিকভাবে নির্বাচিত ও অপেক্ষমাণ তালিকায় স্থান পেয়েছেন। ফল দেখা যাবে এই লিংকে https://www.buet.ac.bd/web/#/ তথ্য সূত্র আরটিভি নিউজ।