News update
  • Bangladesh, EU Push for FTA, Investment Pact Talks     |     
  • Over 1.14cr workers sent to Middle East in 22 years     |     
  • BNP finalizes 36 nominations for women’s seats in Parliament     |     
  • Alarming trans-fat levels in food despite regulations: BFSA      |     
  • BD, EU to sign Partnership Coop Agreement (PCA) Monday     |     

এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু কাল, ফলাফল ৬০ দিনে

গ্রীণওয়াচ ডেস্ক পরীক্ষা 2026-04-20, 5:39pm

tryteertret-d589c2c4f6fb714e4409bc95c3c3ad131776685190.jpg




আগামীকাল মঙ্গলবার (২১ এপ্রিল) থেকে শুরু হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা। পরীক্ষা চলবে ২০ মে পর্যন্ত। ৬০ দিনের মধ্যে পরীক্ষার ফল প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। আজ সোমবার (২০ এপ্রিল) সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

এসএসসি ও সমমানের পরীক্ষায় এ বছর অপরাধ ঠেকাতে কঠোর নজরদারি রাখা হবে এবং কোনোভাবে পরীক্ষার ক্ষতিসাধন করার চেষ্টা হলে অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান শিক্ষামন্ত্রী।

এবার খাতা মুল্যায়নে মানবিক নম্বর দেওয়ার নির্দেশনা নেই, উত্তরপত্রের ভিত্তিতেই মূল্যায়ন হবে বলে জানান শিক্ষামন্ত্রী। আনন্দমুখর পরিবেশে পরীক্ষা সম্পন্ন হবে এবং ৬০ দিনের মধ্যে ফলাফল দেওয়ার কথা জানান তিনি।

মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানান, এসএসসি ও সমমানের পরীক্ষায় এ বছর মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন পরীক্ষার্থী অংশ নেবে। এর মধ্যে ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন ছাত্র এবং ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন ছাত্রী।