News update
  • Bangladesh Polls: Campaign Ends as Voters Weigh Pledges     |     
  • Bangladesh Heads to First Gen Z-Driven Competitive Poll     |     
  • EC Lifts Mobile Phone Ban, Bars Photos Inside Booths     |     
  • Youth participation vital to BD’s democratic future: C’wealth Group     |     
  • Stocks retreat on week’s first trading day as turnover drops     |     

সুষ্ঠু নির্বাচন হলে ভূমিধস জয় পাবে বিএনপি: মির্জা ফখরুল

গ্রীণওয়াচ ডেস্ক নির্বাচন 2026-02-10, 12:08pm

7686575-6e7ee2217d3baf11e532661019e71b011770703695.jpg




বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন নিয়ে অনেক উদ্বেগ ছিলো, তা কাটিয়ে এখন পর্যন্ত পরিবেশ ভালো। সুষ্ঠু নির্বাচন হলে ভূমিধস বিজয় পাবে দল। বলেন, ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের সম্ভাবনা দেখছি না।

মির্জা ফখরুল বলেন, নির্বাচন নিয়ে প্রথম দিকে কিছু ঘটনা ঘটেছে। পরে সবাই সংযত হয়েছেন, এখন ভালো। বিএনপি সব নির্বাচনকে গুরুত্ব দেয় এবং সেভাবে আমরা প্রচারণা চালিয়েছি। নির্বাচন নিয়ে অনেক উদ্বেগ ছিলো তা কাটিয়ে এখন পর্যন্ত নির্বাচনী পরিবেশ ভালো। সুষ্ঠু নির্বাচন হলে ভূমিধস বিজয় পাবে দল।

আমাদের লক্ষ্য গণতান্ত্রিক উত্তরণ, এ নির্বাচন গণতান্ত্রিক পরিবেশে যাওয়ার দুয়ার-এ কথা জানিয়ে তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলো সতর্কতার সাথে কাজ করছে। আশাবাদি, নির্বাচন ভালো হবে।

দলগতভাবে ইলেকশন ইঞ্জিনিয়ারিং দেখছি না। তবে ১৫ বছর এতো কারচুপি হয়েছে, কিছুটা উদ্বেগ থেকেই যায়। কার্যকরভাবে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে বলে মনে হয় না, ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের সম্ভাবনা দেখছি না বলেও জানান তিনি।

বিএনপি মহাসচিব বলেন, সরকারি কর্মকর্তাদের রাজনৈতিক মত থাকতে পারে কিন্তু তারা নিয়ম মেনে দায়িত্ব পালন করবেনে এমনটা আশা রয়েছে।

নতুন দল আত্মপ্রকাশ করলে আওয়াজ বেশি হয় এবং জামায়াত কৌশলী দল, নানা কৌশলে মানুষকে তারা বিভ্রান্ত করার চেষ্টা করে বলেও অভিমত প্রকাশ করেন তিনি।

যতোটা না ঘটনা ঘটে গণমাধ্যম তার চেয়েও বেশি ঘটিয়ে দেয় বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন।