News update
  • NCP Demands Impeachment, Arrest of President     |     
  • PM Pledges to Modernise, Strengthen Border Force     |     
  • Dhaka Tops Global Pollution List with Hazardous Air     |     
  • Country Observes Martyred Army Day Today     |     
  • 100 CSOs rally against Trump’s trade tactics, urge access to drugs     |     

তুরস্কে এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত (ভিডিও)

গ্রীণওয়াচ ডেস্ক দূর্ঘটনা 2026-02-25, 10:37pm

rgdtertew-e721fe24e0887dcd55e6ac9a31ba62bc1772037446.jpg




পশ্চিম তুরস্কে বুধবার (২৫ ফেব্রুয়ারি) ভোরে প্রশিক্ষণ উড্ডয়নের সময় দেশটির বিমান বাহিনীর একটি এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। এ দুর্ঘটনায় পাইলট নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ।

প্রতিবেদন অনুসারে, বিমানটি বালিকেসিরে অবস্থিত ৯ম মেইন জেট বেস কমান্ডের অধীনস্থ ছিল। স্থানীয় সময় রাত প্রায় ১টার দিকে এটি বিধ্বস্ত হয়।

কর্মকর্তারা জানান, উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই যুদ্ধবিমানটির সঙ্গে রেডিও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপরই তাৎক্ষণিকভাবে অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু করা হয়।

পরে জরুরি উদ্ধারকারী দল বিমানটির ধ্বংসাবশেষের অবস্থান শনাক্ত করে এবং নিশ্চিত করে যে পাইলট নিহত হয়েছেন। ওই পাইলটকে মেজর ইব্রাহিম বোলাত হিসেবে শনাক্ত করেছে তুরস্কের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়। তারা জানিয়েছে, দুর্ঘটনার সঠিক কারণ এখনও জানা যায়নি এবং সরকারি দুর্ঘটনা মূল্যায়ন কমিটির কারিগরি তদন্তের পর তা নির্ধারণ করা হবে। 

বালিকেসির-এর গভর্নর ইসমাইল উস্তাওগলু বলেন, বিমানটি একটি নিয়মিত উড্ডয়নে ছিল। তিনি পাইলটের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং দায়িত্ব পালনকালে নিহত হওয়ায় তাকে শহীদ হিসেবে অভিহিত করেন।

জানা গেছে, বালিকেসির পাবলিক প্রসিকিউটরস অফিস একটি আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে। ঘটনাস্থলে গিয়ে ধ্বংসাবশেষ পরীক্ষা ও প্রমাণ সংগ্রহ করছে প্রসিকিউটর ও ফরেনসিক দল। তবে দুর্ঘটনার কোনো সম্ভাব্য কারণ সম্পর্কে এখন পর্যন্ত কোনো প্রাথমিক তথ্য প্রকাশ করা হয়নি। সূত্র: আরটি