News update
  • Dhaka Ranks 6th Among World's Most Polluted Cities on Thursday      |     
  • World Leaders See Tarique as Transformative Leader: Adviser     |     
  • Guterres Urges Climate Justice Pact at COP31     |     
  • Global Climate Action Stalls for Five Years: Report     |     
  • COP31 Update: Developing Nations Demand Action, Reject      |     

নিউইয়র্কে ভবন ধসে নিহত ২, আহত ১৭

গ্রীণওয়াচ ডেস্ক দূর্ঘটনা 2026-11-12, 11:03am

img_20261112_110301-d3cf8586d42c2f3532a1d5ca74137ae31794459800.jpg




যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রুকলিনে তিনতলা একটি ভবন ধসে অন্তত দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৭ জন। আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। ধ্বংসস্তূপের নিচে আরও মানুষ আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করছে উদ্ধারকারী দল।

বুধবার (১১ নভেম্বর) স্থানীয় সময় বিকেল ৪টা ১ মিনিটে (বাংলাদেশ সময় বৃহস্পতিবার, ১২ নভেম্বর ভোর ৩টা ০১ মিনিট) ফ্ল্যাটবুশ এলাকার ফ্ল্যাটবুশ ও বেডফোর্ড সড়কের সংযোগস্থলে এ দুর্ঘটনা ঘটে। নির্মাণকাজ চলা একটি খননস্থলের পাশে থাকা তিনতলা ভবনটি ধসে পড়ে। এতে পাশের আরেকটি ভবনের দেয়ালও ভেঙে যায় এবং কয়েকটি বাসার ভেতরের অংশ উন্মুক্ত হয়ে পড়ে।

নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি ঘটনাটিকে ভয়াবহ উল্লেখ করেছেন। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, আহতদের মধ্যে সাতজন শিশু রয়েছে। তবে নিহতদের মধ্যে শিশু আছে কি না, তা নিশ্চিত করা হয়নি।

ধ্বংসস্তূপে আরও কেউ আটকে আছেন কি না, তা জানতে উদ্ধার অভিযান চলছে। উদ্ধারকাজে প্রশিক্ষিত কুকুরও ব্যবহার করা হচ্ছে। ভবন ধসের কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।