News update
  • Fresh rain spell triggers waterlogging in Dhaka, hampers Eid prep     |     
  • Over 1.5 million pilgrims perform Hajj amid regional tensions     |     
  • After the blaze, Kalshi slum dwellers see what little remains     |     
  • Dhaka, 5 other divisions to see heavy rainfall in 24 hours     |     
  • Over 1.6 Million Pilgrims Gather at Sacred Arafat     |     

ভারত থেকে বাংলাদেশে তেল আসছে ফেব্রুয়ারিতে

গ্রীণওয়াচ ডেস্ক জ্বালানী 2023-01-09, 8:23am

resize-350x230x0x0-image-206554-1673205332-db734548213c9b886570141636c8d1a51673231016.jpg




ভারত থেকে ফেব্রুয়ারিতে পাইপলাইনের মাধ্যমে তেল আসছে বাংলাদেশে। ৩৭৭ কোটি রুপি ব্যয়ে নির্মিত ১৩০ কিলোমিটার দীর্ঘ ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশীপ পাইপলাইন (আইবিএফপিএল) ফেব্রুয়ারিতে চালু হতে পারে। এই পাইপলাইনের মাধ্যমেই ভারত থেকে বাংলাদেশে তেল আসবে বলে জানিয়েছে দেশটির কর্মকর্তারা।

ভারতের সরকারি সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই) রোববার (৮ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে ভারতের মালিকানাধীন সংস্থা নুমালিগড় রিফাইনারি লিমিটেডের (এনআরএল) বিপণন টার্মিনাল থেকে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) পার্বতীপুর ডিপোতে এ জ্বালানি তেল আসবে।

এনআরএল এর এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে পিটিআইকে বলেন, সব কাজ ভারতের অর্থায়নে গত বছরের ১২ ডিসেম্বর শেষ হয়েছে। আমরা আগামী ফেব্রুয়ারিতে এই পাইপলাইন উদ্বোধনের লক্ষ্য নির্ধারণ করেছি। তথ্য সূত্র আরটিভি নিউজ।