News update
  • GK irrigation pump station being redesigned as Ganges water levels fall     |     
  • PM to visit India when atmosphere turns conducive: Humaiun Kobir     |     
  • PM set to embark on maiden overseas tour with Malaysia visit Sunday     |     
  • Food grain stocks in country exceed 20.6 lakh tons     |     
  • Dhaka, Beijing Likely to Sign 15–17 Agreements     |     

১২ ঘণ্টা পর বরিশালে বাস ধর্মঘট প্রত্যাহার

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2025-01-29, 9:31pm

img_20250129_213015-bfd73017ce12d4f2d5bff30798c204271738164713.jpg




প্রায় সাড়ে ১২ ঘণ্টা বন্ধ থাকার পর বরিশাল রূপাতলী বাস টার্মিনাল থেকে বাস চলাচল শুরু করার ঘোষণা দিয়েছে বরিশাল বাস শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ।

বুধবার (২৯ জানুয়ারি) রাত সাড়ে ৭টায় এ ঘোষণা দেন বাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবুল কালাম চৌধুরী। জেলা প্রশাসকের কার্যালয়ে শিক্ষার্থী, শ্রমিক মালিক ও প্রশাসনের সমন্বয়ে বৈঠক শেষে এই ঘোষণা দেন তিনি।

বরিশাল জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শুরু হয় এই বৈঠক। ঘণ্টাব্যাপী আলোচনা শেষে সব পক্ষে ভেতরে সমঝোতা হয়। শ্রমিকদের নিরাপত্তার দাবির প্রেক্ষিতে আশ্বাস দেয় প্রশাসন। এরপর ঘোষণা দেওয়া হয় ধর্মঘট প্রত্যাহারের।

রূপাতলী শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবুল কালাম চৌধুরী জানান, আলোচনায় সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শিক্ষার্থীদের কাছ থেকে হাফ ভাড়া নেওয়া হবে। আর বন্ধের দিনে কোনো হাফ ভাড়া থাকবে না।

এ বিষয়ে শিক্ষার্থীরাও একমত হয়েছে। তারা জানায়, সন্ধ্যা ৬টার পর যেসব রুটে বাসগুলো চলাচল করে তা এখন ছাড়া হয়েছে। আরটিভি।