News update
  • Govt Backs Off Package VAT After Business Outcry     |     
  • Power Outages Continue to Disrupt Life in Sylhet     |     
  • PM Tarique Makes Surprise Visit to SPARRSO     |     
  • Argentina Beat Jordan 3-1 to Top Group J     |     
  • 12 Chinese companies interested to invest over $9bn in Bangladesh     |     

ঢাকায় অবকাঠামো নির্মাণে এবার সিটি করপোরেশনেরও অনুমতি লাগবে

গ্রীণওয়াচ ডেস্ক: খবর 2022-02-06, 3:43pm




এখন থেকে রাস্তা, সেতু ও বাড়িসহ সিটি করপোরেশন এলাকায় যেকোনো অবকাঠামো নির্মাণে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পাশাপাশি সিটি করপোরেশনের অনুমতি নিতে হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মো. তাজুল ইসলাম।

ঢাকা শহরের জলাবদ্ধতা নিরসনে খাল ও জলাশয় সংরক্ষণ ও রক্ষাণাবেক্ষণ নিয়ে নিজ মন্ত্রণালয়ে এক সভায় এ কথা জানান তিনি।

রাজধানীতে ইস্টার্ন হাউজিং অবৈধভাবে যে সব খাল ও জলাশয় ভরাট করেছে সেগুলো উদ্ধার করতে সিটি করপোরেশনকে দায়িত্ব পালনের নির্দেশও দেন স্থানীয় সরকার মন্ত্রী।

সভায় ঢাকার খালগুলো নাব্যতা ফিরিয়ে আনতে নিজেদের কর্মকাণ্ড ও সমস্যা গুলো তুলে ধরেন ঢাকার দুই মেয়র।