News update
  • Solar irrigation brings savings, extra income to Jhenaidah farmers     |     
  • ADB Approves $100m Loan for Affordable Housing in Bangladesh     |     
  • No Respite From Poisonous Air: Radical Cure Urgent     |     
  • Minimising The Energy Shocks In Bangladesh     |     

নারায়ণগঞ্জে ভয়াবহ আগুন, নিহত ১

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2023-03-18, 12:47pm

aw1hz2utmje2mjc4lte2nzkxmjezmzyuanbn-23cf20bdc4b4eebfaefdc8092fd43f981679122022.jpeg




নারায়ণগঞ্জের নিতাইগঞ্জে একটি ভবনে ভয়াবহ আগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজন নিহত ও চারজন আহত হয়েছেন।

শনিবার (১৮ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে আগুন লাগে বলে নিশ্চিত করেছেন, নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার মো. রানা মিয়া।

তিনি বলেন, সকালে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। পরে তারা প্রায় এক ঘণ্টার চেষ্ঠা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় একজন নিহত ও চারজন আহত হয়। তবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

রানা মিয়া বলেন, এটি একটি পুরাতন ভবন ছিল। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তথ্য সূত্র আরটিভি নিউজ।