News update
  • Philip Sangma arrested for aiding Hadi murder suspects escape     |     
  • Govt Issues Notice on Visa Extension for Expatriates     |     
  • Khamenei Warns US, Israel in First Speech as Leader     |     
  • Protests, Walkout Mark President’s Address in Parliament     |     
  • UNSC fails to adopt resolution for halting Middle East crisis     |     

সালমান আগাকে করা মিরাজের রান আউট নিয়ে বিতর্ক

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2026-03-13, 6:59pm

rtrtwerew-57658607d10c9ff4d3301b441c38a8ff1773406794.jpg




দারুণ শুরুর পর মাঝপথে কিছুটা চাপে পড়লেও চতুর্থ উইকেটে শক্ত জুটি গড়ে বড় সংগ্রহের পথে এগোচ্ছিল পাকিস্তান। তবে গুরুত্বপূর্ণ সময়ে অধিনায়ক মেহেদি হাসান মিরাজের সরাসরি থ্রোতে রান আউট হয়ে ফেরেন সালমান আলি আগা। ঘটনাটি ঘিরে মাঠে তৈরি হয় কিছুটা বিতর্ক।

মাজ সাদাকাতের দুর্দান্ত সূচনার পর দ্রুত তিন উইকেট হারিয়ে ছন্দ হারায় পাকিস্তান। এরপর মোহাম্মদ রিজওয়ানকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তোলেন সালমান আলি আগা। তাদের শতরানের জুটিতে বড় সংগ্রহের স্বপ্ন দেখছিল সফরকারীরা।

ইনিংসের ৩৯তম ওভারে বল করতে এসে গুরুত্বপূর্ণ মুহূর্তটি তৈরি করেন মিরাজ। ওভারের প্রথম তিন বলে মাত্র এক রান দেন তিনি। চতুর্থ বলটি রক্ষণাত্মক ভঙ্গিতে খেলেন রিজওয়ান, বল গড়িয়ে যায় মিরাজের দিকেই। ঠিক তখনই নন-স্ট্রাইকে থাকা সালমান আগা দ্রুত রান নেওয়ার চেষ্টা করেন।

কিন্তু মুহূর্তের মধ্যে বল কুড়িয়ে নিয়ে সরাসরি স্টাম্প ভেঙে দেন মিরাজ। আচমকা এমন ঘটনায় কিছুটা বিস্মিত হয়ে পড়েন সালমান আগা। সিদ্ধান্তের জন্য বিষয়টি থার্ড আম্পায়ারের কাছে পাঠানো হলে রিপ্লে দেখে তাকে আউট ঘোষণা করা হয়। তবে আউটের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করতে দেখা যায় পাকিস্তানের এই ব্যাটারকে।

আউট হওয়ার আগে ৬২ বলে ৬৪ রানের কার্যকর ইনিংস খেলেন সালমান আলি আগা। তার ইনিংসে ছিল সাতটি চার ও দুটি ছক্কা। তিনি সাজঘরে ফেরার সময় পাকিস্তানের সংগ্রহ ছিল ৪ উইকেটে ২৩১ রান।