News update
  • Rooppur Unit-1 Gets Approval for First Nuclear Reaction     |     
  • DP World to Operate Chattogram Port NCT for 15 Years     |     
  • Anne Carson Wins 2026 Nobel Prize in Literature     |     
  • Workers Helping Feed the World but Starved of Dignity     |     
  • They feed the world, but food workers are Earth’s most exploited     |     

জি -টুয়েন্টিতে ট্রুডোর সঙ্গে তর্কে লিপ্ত হলেন চীনা প্রেসিডেন্ট শি

গ্রীণওয়াচ ডেস্ক কৌশলগত 2022-11-17, 8:06am




জি-টুয়েন্টি সম্মেলনে আগেকার বৈঠকের বিস্তারিত তথ্য ফাঁস করে দেয়ার জন্য চীনের প্রেসিডেন্ট শি জিন পিং কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর ভর্ত্সনা করেন। ঐ বৈঠকে ট্রুডো অভ্যন্তরীণ বিষয়ে চীনা হস্তক্ষেপে উদ্বেগ প্রকাশ করেন।

ইন্দোনেশিয়ায় এই দুই নেতার মধ্যে সংক্ষিপ্ত আলাপ হয় এবং প্রচার মাধ্যম তা রেকর্ড করতে সক্ষম হয়। চীনা দো-ভাষীর ঠিক পেছনেই একটি টিভি ক্যামেরা ছিল এবং তাতে দু জনের আলাপচারিতার দৃশ্য দেখা যাচ্ছিল।

দো-ভাষীর মাধ্যমে শি ট্রুযোকে বলেন , “ আমরা যা আলোচনা করেছি তা পত্রিকায় ফাঁস হয়ে গেছে , সেটা ঠিক হয়নি। আর সেই ভাবে তো আলোচনা হয়নি, যদি আপনার পক্ষ থেকে এ ব্যাপারে আন্তরিকতা থাকে,” এই সময়ে ট্রুডো শিকে থামিয়ে দিয়ে তাঁর দিকে এগিয়ে গিয়ে বলেন,

“কানাডায়, আমরা মুক্ত, খোলামেলা সংলাপে বিশ্বাস করি এবং আমরা সেটাই অব্যাহত রাখবো। আমরা গঠনমূলক ভাবে এক সঙ্গে কাজ করে যাব কিন্তু এমন কিছু বিষয়তো থাকবেই যাতে আমরা এক মত হবো না”।

ট্রুডোর উত্তর দেয়ার সময়ে শি তাঁর প্রতি চেয়েছিলেন।

তিনি দোভাষীর মাধমে বলেন, “ আসুন আমরা প্রথমে সেই পরিস্থিতি সৃষ্টি করি”।

দু’জনেই পরে করমর্দন করেন।

ট্রুডো প্রথমে শি’র সঙ্গে জি-টুয়েন্টি বৈঠকে কথা বলেন মঙ্গলবার। কানআডার একজন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা জানান এই দু জন ইক্রেনে রাশিয়ার আক্রমণ, উত্তর কোরিয়া জলবায়ু পরিবর্তন নিয়ে কথা বলেন এবং ট্রুডো “কানাডার হস্তক্ষেপের বিষয়ে আমাদের গুরুতর উদ্বেগের” কথাও তুলে ধরেন। কর্মকর্তাটি নাম প্রকাশ না করার শর্তে এই তথ্য জানান যেহেতু এ ব্যাপারে প্রকাশ্যে তাঁর কিছু বলার অনুমতি ছিল না।

এই তর্ক সম্পর্কে পরে এক সংবাদ সম্মেলনে জানতে চাওয়া হলে, ট্রুডো বলেন, “ সব আলোচনাই সব সময়ে সমহজ হয়না, তবে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আমরা কানাডার জনগণের জন্য যেটা জরুরি আমরা তার পক্ষে থাকবো”।

কানাডার পররাষ্টর মন্ত্রী মেল্যানি জলিও বলেন যে তিনি জি-টুয়েন্টি বৈঠকে চীনা পররাষ্ট্র মন্ত্রীর সঙ্গে চীনের হস্তক্ষেপ সম্পর্কে কথা বলেন। তথ্য সূত্র ভয়েস অফ আমেরিকা বাংলা।