News update
  • Govt moves to amend Const; opposition wants reform     |     
  • Govt Proposes 17-Member Panel for Constitution Reform     |     
  • Energy Security Lies in in Solar Power     |     
  • Breaking The Iron Grips of Oligarchy in Bangladesh     |     
  • PM Unveils 12-Point Plan for Clean, Green Dhaka     |     

কোটচাঁদপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি কৃষি 2023-06-20, 7:17pm

img_20230620_165416-1-8be9c17fb3eb1d80f90508493df69a8d1687267065.jpg




ঝিনাইদহের কোটচাঁদপুরে বজ্রপাতে সাজেদুর রহমান (৪০) নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার  দুপুরে উপজেলার দয়ারামপুর গ্রামের মাঠে এ ঘটনা ঘটে।

নিহত সাজেদুর দোড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কাবিল উদ্দিন বিশ্বাসের মেজো ছেলে।

স্থানীয় সূত্রে জানাযায়, মঙ্গলবার দুপুরে দয়ারামপুর-শুয়াদি গ্রামের একটি মাঠে সাজেদুর কৃষি কাজ করছিল। এসময় বৃষ্টিপাতের সঙ্গে বজ্রপাত হয়। এতে সাজেদুর গুরতর আহত হয়ে মাঠের মধ্যে জ্ঞান হারিয়ে ফেলে। খবর পেয়ে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।

দোড়া ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মহিদুল ইসলাম বলেন, বজ্রপাতে নিহত সাজেদুর রহমান বিশ্বাস একজন ভালো মনের মানুষ ছিলেন। তার এই অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

কোটচাঁদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মঈন উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাটি শুনেছি। নিহতের পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।