News update
  • Govt moves to amend Const; opposition wants reform     |     
  • Govt Proposes 17-Member Panel for Constitution Reform     |     
  • Energy Security Lies in in Solar Power     |     
  • Breaking The Iron Grips of Oligarchy in Bangladesh     |     
  • PM Unveils 12-Point Plan for Clean, Green Dhaka     |     

কলাপাড়ায় কুকুরে কামড়ানো রোগীদের বিনামূল্যে ভ্যাকসিন প্রদানে পৌর উদ্যোগ

ওষুধ 2026-04-29, 11:53pm

the-administrator-of-kalapara-municipality-was-taken-an-initiative-to-give-free-vaccine-to-dog-bite-victims-b580accddc57c1861324d1e2be60e8161777485230.jpg

The administrator of Kalapara Municipality was taken an initiative to give free vaccine to dog-bite victims.



পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় দু:স্থ, অসহায় কুকুরে কামড়ানো রোগীদের বিনামূল্যে ভ্যাকসিন সেবা প্রদানের জন্য কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষকে ২০০ ভ্যাকসিন প্রদান করেন কলাপাড়া পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ। বুধবার দুপুরে কলাপাড়া পৌরসভা প্রশাসকের কার্যালয়ে কুকুরে কামড়ানো প্রতিষেধক এ ভ্যাকসিন স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষের হাতে  তুলে দেয়া হয়।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) বিকাশ রায়, এলজিইডির প্রকৌশলী মো. মনিরুজ্জামান, ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির সহকারী পরিচালক মো. আসাদুজ্জামান খান, কলাপাড়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. মশিউর রহমান সহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।  

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বিকাশ রায় জানান, দীর্ঘদিন ধরে স্বাস্থ্য কমপ্লেক্সে ভ্যাকসিন সরবরাহ না থাকার কুকুরে কামড়ানো রোগীদের ভ্যাকসিন সেবা প্রদান করা যায়নি। পৌরসভা কর্তৃপক্ষের এমন মহৎ উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। ভবিষ্যতেও তাদের এরকম মানবিক উদ্যোগ অব্যাহত থাকার আশা করছি। - গোফরান পলাশ