News update
  • US urges global partners to increase contributions for Rohingyas     |     
  • 18 Rohingyas rescued after boat capsizes off Teknaf, many missing     |     
  • India Says Hasina Cannot Conduct Politics From Its Soil     |     
  • Bangladesh’s Bat-Making Hub Eyes Global Cricket Market     |     
  • Landslide Deaths: Rohingya Refugees Pay For A Warmer Climate      |     

সকাল ৯টার মধ্যে ঢাকাসহ যেসব জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের আভাস

গ্রীণওয়াচ ডেস্ক আবহাওয়া 2026-06-05, 12:56am

0e2448a7de83e684a7794426931e331030a3582df9d581ea-27a223ca71edcf1f43dc4dbe175108bd1780599379.jpg




ঢাকাসহ দেশের ৫ জেলায় ৮০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এ ছাড়া অন্যান্য জেলায় ৬০ কিমি বেগে ঝড় হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

শুক্রবার (৫ জুন) সকাল ৯টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়া অধিদফতরের দেয়া সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।  

বার্তায় বলা হয়েছে, রাজশাহী, পাবনা, কুষ্টিয়া, ঢাকা এবং ফরিদপুর জেলার ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির শঙ্কা রয়েছে। তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

এ ছাড়া দেশের অন্যান্য জেলার ওপর দিয়ে একই দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির শঙ্কা রয়েছে। তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে, সংস্থাটির অপর এক বিজ্ঞপ্তি অনুযায়ী, দেশের সব বিভাগে আগামী কয়েক দিন ঝড়বৃষ্টির প্রবণতা রয়েছে। সেইসঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণও হতে পারে।