News update
  • Jamaat Expels Satkhira MP Gazi Nazrul Over Viral Video     |     
  • ECNEC approves 8 projects worth Tk 14,041.21 crore     |     
  • Bangladesh Calls For Inclusive Global Cyber Governance     |     
  • ECOSOC Backs Bangladesh’s LDC Graduation Extension Bid     |     
  • Teesta Nears Danger Mark, Flood Fears Grow in Lalmonirhat     |     

কলাপাড়ায় ৫ বছরের কন্যা শিশুকে ধর্ষনের অভিযোগ

হাসপাতাল 2025-01-05, 9:30pm

kalapara-hospital-emergency-be5af51c5a548c6e01c9d5e6ec81bd681736091033.jpg

Kalapara Hospital emergency



পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় কাশেম (৩৫) নামের এক যুবকের বিরুদ্ধে বছরের এক কন্যা শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। শনিবার (৪জানুয়ারী) রাত আটটায় ওই শিশুকে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। তবে ঘটনায় এখনও কাশেমকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। 

পুলিশ ওই শিশুর পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের কুমিরমারা গ্রামের মাহবুব গাজীর বাড়িতে কাশেম শ্রমিকের কাজ করে। গতকাল ভোররাত চারটার দিকে প্রতিবেশী ওই শিশুকে ঘুমন্ত অবস্থার তার মায়ের পাশ থেকে নিয়ে আসে কাসেম। ওই শিশুর মা শ্রবণ প্রতিবন্ধী হওয়ায় সে বিষয়টি বুঝতে পারেনি। পরে ওই শিশুকে পার্শ্ববর্তী বিলে নিয়ে ধর্ষণ করে একঘন্টা পর ফের বাড়িতে নিয়ে আসে। দিনভর ব্লাডিং এর কারণে সন্ধ্যায় ওই শিশুর শরীর নিস্তেজ হয়ে পড়লে রাত আটটার দিকে তাকে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসা হয়। 

কলাপাড়া থানার ওসি জুয়েল ইসলাম বলেন, মৌখিক অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশের সদস্যরা। প্রাথমিক সত্যতা পাওয়ায় অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে। - গোফরান পলাশ