News update
  • Govt Orders Shops, Markets to Close by 8pm     |     
  • US Deal to Supply 117 LNG Cargoes Over 12 Years     |     
  • Health impact of development plans should also be assessed: Shaikh Faridul      |     
  • Dhaka Records ‘Moderate’ Air Quality Wednesday Morning     |     
  • India Invites PM Tarique Rahman for Two Separate Visits     |     

জনস্বাস্থ্য সুরক্ষায় ৭টি ছোট অভ্যাস, বড় উপকার

গ্রীণওয়াচ ডেস্ক স্বাস্থ্য 2026-08-13, 6:53am

71292286790bf477fcd79cdfe72dfb1b37697a4628dbaec8-73ce00b85479bde2f3c4fca4c2bdbbad1786582386.jpg




একজন মানুষের সচেতনতা পুরো পরিবার এমনকি সমাজকেও সুস্থ রাখতে পারে। তাই জনস্বাস্থ্য সুরক্ষায় প্রতিদিনের কিছু সহজ অভ্যাস গড়ে তোলা প্রয়োজন।

জনস্বাস্থ্য সুরক্ষায় প্রতিদিনের কিছু সহজ ও ছোট অভ্যাস বড় পরিবর্তন আনতে পারে। এগুলো হলো-

১. খাওয়ার আগে ও টয়লেট ব্যবহারের পরে অন্তত ২০ সেকেন্ড সাবান দিয়ে হাত ধুয়ে নিন।

২. সব সময় বিশুদ্ধ বা ফুটিয়ে ঠান্ডা করা পানি পান করুন।

৩. খাবার ভালোভাবে ঢেকে রাখুন।

৪. বাসা ও আশপাশে কোথাও পানি জমতে দেবেন না।

৫. হাঁচি-কাশির সময় মুখ ও নাক ঢেকে রাখুন।

৬. অসুস্থ হলে নিজে বিশ্রাম নিন এবং অন্যদের সংক্রমণ থেকে রক্ষা করুন।

৭. শিশু ও বয়স্কদের স্বাস্থ্য নিয়ে বিশেষ যত্ন নিন।

স্বাস্থ্যসচেতনতা শুধু নিজের জন্য নয়, পুরো সমাজের জন্য একটি দায়িত্ব। কেননা ছোট ছোট অভ্যাসই বড় রোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।