News update
  • US Supreme Court Voids Donald Trump Global Tariffs     |     
  • India looks forward to engaging with new govt in Bangladesh     |     
  • No more running after doctors, services to reach doorsteps     |     
  • ‘Revolutionary’ shift in economy, stock market soon: Amir Khashru     |     
  • Stocks end week sharply lower as DSE, CSE indices tumble     |     

হিরো আলম গ্রেফতার

গ্রীণওয়াচ ডেস্ক সেলিব্রিটি 2026-02-19, 6:35pm

erweqweq-972e6cee0d42be00fa7e69a4bcd144da1771504552.jpg

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে গ্রেফতার হন হিরো আলম। ছবি: সংগৃহীত



আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলমকে গ্রেফতার করেছে পুলিশ। আদালতের আইনি প্রক্রিয়ায় এখন বগুড়ার কারাগারে রয়েছেন এ কনটেন্ট ক্রিয়েটর।

বিয়ের আশ্বাসে ধর্ষণ ও শারীরিক নির্যাতনের অভিযোগে সাদিয়া রহমান মিথিলার দায়ের করা মামলায় হিরো আলম গ্রেফতার হন। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা-রংপুর মহাসড়কে মাঝিড়া বন্দর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ দুপুরের দিকে শাজাহানপুরের মাঝিড়া বন্দরের কাছে পৌঁছালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তার গাড়ির পিছু নেন। একপর্যায়ে ধাওয়া করে গাড়িটি থামানো হয় এবং সেখান থেকেই তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ আরও জানায়, বিয়ের আশ্বাসে ধর্ষণ ও শারীরিক নির্যাতনের অভিযোগে সাদিয়া রহমান মিথিলার দায়ের করা মামলায় হিরো আলম গ্রেফতার হন। ওই মামলায় পিবিআইয়ের তদন্ত রিপোর্ট পাওয়ার পর হিরো আলমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেয় আদালত।

গত ১০ ফেব্রুয়ারি বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক আনোয়ারুল হক হিরো আলমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। গ্রেফতারি পরোয়ানা জারির এক সপ্তাহ পর গ্রেফতার হলেন হিরো আলম।

মামলায় হিরো আলমের বিরুদ্ধে অভিযোগ, সাদিয়া রহমান মিথিলাকে নায়িকা বানানোর স্বপ্ন দেখিয়ে আশরাফুল আলম ওরফে হিরো আলম প্রতারণামূলকভাবে তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ, শারীরিক নির্যাতন এবং গর্ভপাত করাতে বাধ্য করেন।

কিন্তু এ অভিযোগ হিরো আলম অস্বীকার করেন। তাই মিথিলা ২০২৫ সালের ২১ এপ্রিল নারী ও শিশু নির্যাতন দমন আইনে হিরো আলমের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

এদিকে হিরো আলমের গ্রেফতার হওয়া প্রসঙ্গে বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর জানান, গ্রেফতার হিরো আলমকে আদালতে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় আদালত বাকি আইনী ব্যবস্থা দ্রুত গ্রহণ করবে।