News update
  • Rising violence triggers UNSC emergency meeting on Yemen     |     
  • Gaza remains recovery points to possible war crimes: Volker Turk     |     
  • Moody's ups Bangladesh's outlook to 'stable' from 'negative'     |     
  • US shifts $52m military aid from Europe, Mideast to Americas     |     

চঞ্চল ভাইকে আগে কখনও এভাবে পর্দায় দেখা যায়নি : ফারিণ

গ্রীণওয়াচ ডেক্স সেলিব্রিটি 2023-11-05, 1:04pm

image-246596-1699165665-b46c2eb8bc036744ccc02ded61cbd7521699167869.jpg




বরাবরই অভিনয়ে প্রশংসিত চঞ্চল চৌধুরী। শুধু দেশেই নয়, পশ্চিমবঙ্গেও অভিনয়ের দ্যুতি ছড়াচ্ছেন তিনি। একের পর এক হিট সিনেমা দিয়ে প্রশংসা কুড়ানোর পাশাপাশি তার ঝোলায় তুলছেন নানা পুরস্কারও। এবার তার অভিনয়ে মুগ্ধ হলেন আরেক জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ।

কলকাতার খ্যাতিমান নির্মাতা সৃজিত মুখার্জির সিনেমা মানেই দর্শকদের মাঝে বাড়তি উন্মাদনা। (২ নভেম্বর) লন্ডনের ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে প্রথমবার প্রদর্শিত হলো তার নির্মিত সিনেমা ‘পদাতিক’র প্রথম প্রদর্শন। সিনেমাটি ভারতের খ্যাতিমান পরিচালক মৃণাল সেনের জীবন নিয়ে নির্মিত হয়েছে।

সেখানে অতিথি হিসেবে হাজির হয়েছিলেন সৃজিত ও চঞ্চল। তাদের সঙ্গে কাকতালীয়ভাবে ওই উৎসবে উপস্থিত ছিলেন ঢাকাই অভিনেত্রী ফারিণও। সুযোগটি মিস না করে একসঙ্গেই সিনেমাটি দেখেন এই অভিনেত্রী।

চঞ্চল চৌধুরীর সঙ্গে সেলফি তুলে ফারিণ বলেন, চঞ্চল ভাইকে এভাবে আগে কখনও পর্দায় দেখা যায়নি। রীতিমতো মৃণাল সেনের চরিত্রে চঞ্চলের প্রশংসায় পঞ্চমুখ তিনি।

অভিনেত্রী আরও বলেন, এটা চঞ্চল ভাইয়ের আরেকটি গ্রাউন্ড ব্রেকিং পারফরমেন্স। এমন তীক্ষ্ণ অভিনয় সচরাচর মেলে না। পুরো টিমকে সাধুবাদ। সিনেমাটি নতুন বছরে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে, অথচ আমার আর তর সইছে না।

প্রসঙ্গত, মৃণাল সেন নির্মিত ‘পদাতিক’ মুক্তি পেয়েছিল ১৯৭৩ সালে। সেই একই নামে তার বায়োপিক নির্মাণ করছেন সৃজিত। সিনেমার নাম ভূমিকায় অভিনয় করেছেন চঞ্চল। সিনেমায় মৃণাল সেনের স্ত্রী গীতা সেনের ভূমিকায় রয়েছেন কলকাতার মনামী ঘোষ। তথ্য সূত্র আরটিভি নিউজ।