News update
  • Heart Disease Linked to 777 Daily Deaths in Bangladesh     |     
  • US Tech Firms Eye Over $1b Investment in Bangladesh     |     
  • Dhaka ranks 6th globally in air pollution on Tuesday     |     
  • Netanyahu Secretly Visits UAE Amid Rising Regional Tensions     |     
  • Ambassadors meet as West Bank tensions rise, Gaza plan stalls     |     

দেশে ফিরলেন মাহীর স্বামী, ফুল দিয়ে বরণ

গ্রীণওয়াচ ডেস্ক সেলিব্রিটি 2023-03-19, 2:31pm

resize-350x230x0x0-image-216452-1679214235-015d27e997bd09ca1bc27dea78cfeb851679214707.jpg




ঢাকায় ফিরেছেন মাহিয়া মাহির স্বামী রাকিব সরকার। রোববার (১৯ মার্চ) সকালে সৌদি আরব থেকে ওমরাহ শেষে দেশে ফিরেন তিনি।

এরপর রাকিবকে ফুল দিয়ে বরণ করছেন মাহি। সেই ছবি সামাজিক যোগোযোগমাধ্যমে পোস্ট করেন তিনি। ছবির ক্যাপশনে মাহি লেখেন, আলহামদুলিল্লাহ। অসংখ্য লাভ সাইনও দিয়েছেন তিনি।

এর আগে শনিবার (১৮ মার্চ) মাহি সৌদি আরব থেকে দেশে ফিরলেও তার স্বামী আসেননি। রাকিব একদিন পর দেশে ফিরলেন।

এর আগে শুক্রবার (১৭ মার্চ) রাতে ডিজিটাল নিরাপত্তা আইনে পুলিশ মামলা করে মাহিয়া মাহি ও রাকিব সরকারের বিরুদ্ধে। পরে শনিবার (১৮ মার্চ) বেলা পৌনে ১২টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মাহিকে গ্রেফতার করা হয়। পরে দুপুর দেড়টার দিকে তাকে গাজীপুর জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। একই আদালতে বিকালে তিনি জামিন পান। তথ্য সূত্র আরটিভি নিউজ।