News update
  • ECNEC Approves Three Metro Rail Projects Worth Tk2.5tn     |     
  • Rising violence triggers UNSC emergency meeting on Yemen     |     
  • Gaza remains recovery points to possible war crimes: Volker Turk     |     
  • Moody's ups Bangladesh's outlook to 'stable' from 'negative'     |     

আমার চার বছরের দুঃখ গায়েব করে দিয়েছে : ফারুকী

গ্রীণওয়াচ ডেস্ক সেলিব্রিটি 2023-03-12, 7:40am

resize-350x230x0x0-image-215465-1678557159-c6c56176a9eff00e22439217ea74cdf41678585244.jpg




দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে মুক্তি পেয়েছে মোস্তফা সরয়ার ফারুকীর ‘শনিবার বিকেল’। তবে দেশে নয়, আমেরিকা ও কানাডার ৭১টি থিয়েটারে দেখা যাচ্ছে সিনেমাটি। এবারই প্রথম ফারুকীর কোনো সিনেমা দেশের আগে বিদেশে বাণিজ্যিকভাবে মুক্তি পেলো।

আমেরিকা ও কানাডার দর্শকদের উদ্দেশে ফারুকী বলেছিলেন, আপনারা কোনো কান কথায় বিভ্রান্ত না হয়ে সিনেমাটি দেখেন। দেখার পরে সিনেমাটি যদি আপনাকে নাড়া দেয়, তাহলে সিনেমাটি নিয়ে আপনার ভাবনাটা লিখে পোস্ট করেন। আমরা তাহলে আপনাদের ভাবনা জানতে পারব। একই সঙ্গে অন্য দর্শকরাও জানতে পারবে। এতে করে সিনেমাটি দেখতে তারা উদ্বুদ্ধ হতে পারে।

সিনেমা মুক্তির পর দর্শকের আবেগ-অনুভূতি জানতে পেরে আপ্লুত নির্মাতা। তিনি জানিয়েছেন, ‘জামাইকা মাল্টিপ্লেক্সে সন্ধ্যার শো-টা ছিলো অ্যাবসোলিউটলি হার্টওয়ার্মিং। আপনারা যারা যারা শো শেষে আবেগ-অনুভূতি জানিয়েছেন, আপনাদের প্রত্যেকটা কথা আমার চার বছরের দুঃখ গায়েব করে দিয়েছে। একটাই দুঃখ, আমার টিমের মেম্বাররা কেউ এখানে বসে এই অনুভূতিগুলা এক্সপেরিয়েন্স করতে পারল না। লাভ ইউ, লাভ ইউ, লাভ ইউ।’

ফারুকীর ভাষ্য, ‘বড় ব্যানারের সিনেমার মতো আমাদের এত টাকা নাই মার্কেটিংয়ে খরচ করার। আমাদের কেবল সিনেমাটাই আছে, আর আছেন আপনারা। আপনারা যারা যারা সিনেমাটি দেখছেন, মুভড হয়েছেন, আপনাদের সার্কেলে এবার সিনেমাটির কথা ছড়িয়ে দেন! আপনাদের কাছের মানুষদের, বন্ধুদের সিনেমাটি দেখতে বলেন!’

নির্মাতা বলেন, ‘আমেরিকা-কানাডার অন্যান্য থিয়েটার থেকে যারা সিনেমা দেখে অনুভূতি শেয়ার করছেন, তাদের সবার প্রতিও কৃতজ্ঞতা। আমরা কান পেতে আছি শুনতে!’ তথ্য সূত্র আরটিভি নিউজ।