News update
  • School relocation row halts Gaibandha char children’s learning     |     
  • REHAB president's post declared vacant over loan default     |     
  • China criticises idea it is in 'malicious competition' over AI     |     
  • UP elections to be held in 7 phases, 1st phase on Nov 12     |     
  • Govt Launches Major Plan to Combat Pollution in Dhaka Rivers      |     

জিতের সঙ্গে কাজের অভিজ্ঞতা জানালেন মিম

গ্রীণওয়াচ ডেস্ক সেলিব্রিটি 2023-03-11, 7:50am

resize-350x230x0x0-image-215316-1678471140-f00446111f1f84fa019a73b65e1151951678499445.jpg




নজরকাড়া গ্ল্যামারে শোবিজ মাতিয়ে চলেছেন চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। ‘পরাণ’ ও ‘দামাল’ মুক্তির পর জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন তিনি।

সম্প্রতি কলকাতার সুপারস্টার জিতের সঙ্গে জুটি বেঁধে ‘মানুষ’ নামে একটি সিনেমার শুটিং শেষ করেছেন এ অভিনেত্রী।

এক সাক্ষাৎকারে মিম জানান, জিৎ দা’কে নিয়ে নতুন করে কিছু বলার নেই। তিনি সুপারস্টার। তার সঙ্গে আগেও একটি সিনেমায় অভিনয় করেছি। এবারও আমরা বেশ আনন্দের সঙ্গেই কাজ করেছি।

বর্তমান ব্যস্ততা প্রসঙ্গে নায়িকার ভাষ্য, কলকাতা থেকে ‘মানুষ’র শুটিং শেষ করে এলাম। এছাড়াও হাতে কয়েকটি নতুন প্রজেক্ট আছে। এক এক করে সেগুলো শেষ করব। নতুন প্রজেক্ট নিয়েও কথা চলছে, চূড়ান্ত হলে জানাব।

প্রসঙ্গত, ‘মানুষ’ সিনেমাটি নির্মাণ করছেন বাংলাদেশের সঞ্জয় সমাদ্দর। এতে মন্দিরা নামে একজন পুলিশ অফিসারের চরিত্রে পর্দায় হাজির হবেন মিম। তথ্য সূত্র আরটিভি নিউজ।