News update
  • Budget is built around ten strategic priorities     |     
  • Ad-din Hospital’s License Revoked Over Newborn Deaths     |     
  • Finance Minister Presents Tk 9.38 Lakh Crore Budget     |     
  • Dhaka for Stronger UNDP Support on Climate Finance, Smooth LDC Graduation     |     
  • Divergences over climate finance work programme at Bonn Talks     |     

শাকিবকে স্বাগত জানালেন পরীমণি

গ্রীণওয়াচ ডেস্ক সেলিব্রিটি 2022-08-17, 11:59pm




দীর্ঘ নয় মাস যুক্তরাষ্ট্রে অবস্থান শেষে আজ (১৭ আগস্ট) দেশে ফিরলেন চিত্রনায়ক শাকিব খান।

তাকে স্বাগত জানাতে সারাদেশের বিভিন্ন জায়গা থেকে বিমানবন্দরের সামনে জড়ো হয় ভক্তরা। প্রিয় নায়ককে এক নজর দেখতে তাদের উচ্ছ্বাসের কমতি ছিলো না। চিত্রনায়িকা পরীমণিও ঢালিউড সুপারস্টারকে স্বাগত জানান।

শাকিব খানের ভেরিফায়েড পেজে পোস্ট করা একটি ভিডিও নিজের পেজে শেয়ার করেন পরীমণি। সেখানে নায়ককে এয়ারপোর্ট থেকে বের হতে দেখা যাচ্ছে। তাকে স্বাগত জানিয়ে পরীমণি লেখেন, ‘ওয়েলকাম সুপারস্টার।’ সঙ্গে যুক্ত করেছেন একটি লাভের ইমোজি।

এদিকে প্রিয় নায়ককে ফুল দিয়ে বরণ করতে দেশের বিভিন্ন জায়গা থেকে বিমানবন্দর এলাকায় হাজির হওয়া ভক্তরা রোদ-বৃষ্টি উপেক্ষা করেও শাকিবের জন্য অপেক্ষা করতে থাকেন। বিমানবন্দরে নেমে শাকিব নিজেও উচ্ছ্বাস প্রকাশ করেন।

দেশে ফিরে ভক্তদের ভালোবাসায় সিক্ত শাকিব। এ সময় তিনি অপেক্ষায় থাকা ভক্তদের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান। তাদের ফুলেল শুভেচ্ছা গ্রহণ করেন। সেই মুহূর্ত ধরে রাখতে ভক্তদের সঙ্গে সেলফিও তুলেন নায়ক। তথ্য সূত্র আরটিভি নিউজ।