News update
  • Nepal’s Rasuwa flood disaster: Is there a limit to Human Folly?     |     
  • Ganga needs water too - SANDRP     |     
  • Nepal disaster: Death toll rises to 919; 4,700 still missing     |     
  • UAE says it has intercepted an Iranian drone over its territorial waters     |     
  • Lake Ontario now Lake America on Google Maps for US users after Trump order     |     

কলাপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে নজরুল বর্ষ উদযাপন

সেলিব্রিটি 2026-08-31, 11:25pm

nazrul-year-celebrated-in-kalapara-amid-colourful-programmes-d2904422639ad81be40038b9eb52828a1788197121.jpg

Nazrul Year celebrated in Kalapara amid colourful programmes.



পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে নজরুল বর্ষ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।

সোমবার বেলা ১১ টায় উপজেলা প্রশাসনের হলরুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাংস্কৃতিক প্রতিযোগিতার  উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার  মো. আরিফুজ্জামান।

এসময় ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) সহকারী পরিচালক মো. আছাদুজ্জামান খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মোকছেদুল আলম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জহিরুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. মনিরুজ্জামান খান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো:  জুলহাস, পৌর বিএনপির সভাপতি গাজী মো. ফারুক, সাধারণ সম্পাদক মুসা তাওহিদ নান্নু মুন্সি, মহিপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহজাহান পারভেজ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক ও সূধীবৃন্দ উপস্থিত ছিলেন। - গোফরান পলাশ