News update
  • PM Urges Faster Global Action as Sea Level Threatens 10m     |     
  • PM to address UNGA in Bangla today     |     
  • UNGA President Warns Against Fading Attention to Rohingya     |     
  • PM Proposes Five Urgent Steps to Resolve Rohingya Crisis     |     
  • Govt Appoints Indonesian Firm to Operate Cox’s Bazar SPM     |     

কলাপাড়ায় ১২ জুলাই যোদ্ধাকে সংবর্ধনা প্রদান

সেলিব্রিটি 2026-08-05, 6:36pm

12-july-warriers-accorded-reception-in-kalapara-on-wednesday-a9221dfea4d7b35f24eb7cc4b0857c981785933394.jpg

12 July warriers accorded reception in Kalapara on Wednesday



পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে ১২ জুলাই যোদ্ধাকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে  উপজেলা পরিষদের অডিটোরিয়ামে এ সংবর্ধনার আয়োজন করা হয়।

কলাপাড়া ইউএনও মো. আরিফুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-৪ আসনের সাংসদ আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক, কৃষি কর্মকর্তা মো. আরাফাত হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মোকছেদুল আলম, উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ূন সিকদার, সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু প্রমূখ।

এর আগে সকাল ৯টায় বৈরী আবহাওয়া উপেক্ষা করে পৌর শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে ফুল দিয়ে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন ইউএনও মো. আরিফুজ্জামান। পরে উপজেলা বিএনপি, বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক- সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ পুষ্পমাল্য অর্পন করেন। 

এছাড়া বাদ জোহর মসজিদ, মন্দির, গীর্জা, প্যাগোডা সহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা, দুপুরে হাসপাতাল ও এতিমখানায় বিশেষ প্রীতিভোজ, বিকেল সাড়ে তিনটায় উপজেলা পরিষদ মিলনায়তনে জুলাই দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা সভা, শহীদ পরিবার ও আহতদের সংবর্ধনা দেয়া হয়। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সুবিধা জনক সময়ে জুলাই গণঅভ্যুত্থান বিষয়ে রচনা ও আবৃত্তি প্রতিযোগীতা এবং মঙ্গল সুখ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও হেলিপ্যাড মাঠে প্রামাণ্য চিত্র প্রদর্শনের  আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালনের তথ্য জানিয়েছে উপজেলা প্রশাসন। - গোফরান পলাশ