News update
  • BNP govt solved Rohingya crisis twice before, will do so again: FM     |     
  • Venezuela earthquakes kill 920, tens of thousands missing     |     
  • Search Continues After Venezuela Quakes Kill 235     |     
  • Dhaka, Beijing sign 13 MoUs to deepen cooperation across key areas     |     
  • China Eyes Teesta Project, Trade Boost With Bangladesh     |     

লাইফ সাপোর্টে কারিনা কায়সার

গ্রীণওয়াচ ডেস্ক সেলিব্রিটি 2026-05-09, 7:33pm

tertertwerrtw-fbe9c952845e5ab5c8d614095b89132a1778333598.jpg




ফেসবুক কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার গুরুতর শারীরিক অবস্থার কারণে লাইফ সাপোর্টে আছেন। লিভার সংক্রান্ত জটিলতায় আক্রান্ত হয়ে তার অবস্থার অবনতি হলে শুক্রবার (৮ মে) রাতে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয় বলে নিশ্চিত করেছেন তার বাবা ও জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় কায়সার হামিদ।

শনিবার (৯ মে) দুপুরে তিনি জানান, কারিনার শারীরিক অবস্থা বর্তমানে সংকটাপন্ন। তার ভাষায়, আগে থেকেই ফ্যাটি লিভারের সমস্যা ছিল, তবে নিয়মিত চিকিৎসা না নেওয়া এবং ওষুধে অবহেলার কারণে পরিস্থিতি জটিল হয়ে ওঠে। পরে সংক্রমণ (ইনফেকশন) এবং হেপাটাইটিস ধরা পড়ে, যা লিভার ফেইলিউরের দিকে নিয়ে যায়।

তিনি আরও বলেন, প্রথমে আইসিইউতে চিকিৎসাধীন থাকলেও অবস্থার অবনতি হওয়ায় লাইফ সাপোর্টে নিতে হয়।

মেয়ের সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন কায়সার হামিদ। তিনি জানান, পরিবারের সবাই বর্তমানে গভীর উদ্বেগের মধ্যে আছেন।

অভিনয়ের পাশাপাশি চিত্রনাট্যকার হিসেবেও পরিচিত কারিনা কায়সার। ওটিটি প্ল্যাটফর্ম চরকির অরিজিনাল সিরিজ ইন্টার্নশিপ এবং ৩৬-২৪-৩৬-এ তার কাজ দর্শকমহলে পরিচিতি এনে দেয়।