News update
  • 7 killed as bus collides with auto-rickshaw in Mymensingh     |     
  • Heatwaves Cost Bangladesh Nearly Tk 77,000 Crore a Year     |     
  • Protecting Bangladesh’s coastal people From Tide-induced Loss, Damage      |     
  • Four Warehouses Linked to Salman Muqtadir’s In-Laws Sealed     |     
  • Dengue surge: N’ganj hospitals treat patients on floors, verandas     |     

ইরানের ওপর ইইউ নিষেধাজ্ঞা বৃদ্ধি, রাশিয়ার ওপর আরও নিষেধাজ্ঞার সম্ভাবনা

গ্রীণওয়াচ ডেস্ক সংঘাত 2022-11-16, 9:29am




ইরানে সরকার বিরোধী বিক্ষোভকারীদের ওপর চালানো দমন-পীড়নের জন্য সোমবার ইউরোপীয় ইউনিয়ন দেশটির ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে এবং সদস্য দেশগুলোতে ১৫ হাজার ইউক্রেনীয় সৈন্যের প্রশিক্ষণের জন্য একটি মিশন চালু করেছে।

সোমবার ব্রাসেলসে ইউরোপীয় পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে দেশটির বিপ্লবী গার্ডের উচ্চ পদস্থ সদস্য এবং স্বরাষ্ট্রমন্ত্রী আহমদ ওয়াহিদিসহ ২৯ জন ইরানির ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে এবং তাদের সম্পদ জব্দ করা হয়েছে।

চারটি ইরানি সংস্থাকেও লক্ষ্যবস্তু করা হয়েছে। কারণ সেপ্টেম্বরে ইরানের পুলিশ হেফাজতে এক তরুণীর মৃত্যুর পর তেহরানে শুরু হওয়া একটি ব্যাপক বিক্ষোভ আন্দোলনের প্রেক্ষিতে ইইউ কঠোর প্রতিক্রিয়া দেখাচ্ছে। সোমবার ইরান প্রথমবারের মতো একজন বিক্ষোভকারীকে মৃত্যুদণ্ড দিয়েছে।

এছাড়াও ইইউ-এর নিষেধাজ্ঞার লক্ষ্য হলো ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধের জন্য রাশিয়াকে সরবরাহ করা ইরানের ড্রোন। ইইউ পররাষ্ট্র নীতির প্রধান জোসেপ বোরেল ইরানের কাছে মস্কোকে সামরিক সহায়তা প্রদান বন্ধ করার দাবি জানিয়েছেন। ইইউ-র প্রতিবেদনে জানানো হয় এই সামরিক সহায়তার মধ্যে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও অন্তর্ভুক্ত থাকতে পারে। প্রয়োজনে ইইউ আরও পদক্ষেপ নেবে বলে জানিয়েছে।

ইইউ মস্কোর বিরুদ্ধে নবম নিষেধাজ্ঞা প্যাকেজ নিয়ে আলোচনা করছে। আরও দ্রুততর সময়ে তারা পোল্যান্ড, স্পেন এবং ফ্রান্সসহ বিভিন্ন সদস্য রাষ্ট্রে হাজার হাজার ইউক্রেনীয় সেনাকে প্রশিক্ষণ দেয়া শুরু করবে।

বোরেল বলেন, ইউরোপ এ পর্যন্ত ইউক্রেনকে প্রায় ৮শ কোটি ডলার মূল্যের সামরিক সরঞ্জাম সরবরাহ করেছে যা ওয়াশিংটনের প্রদেয় সামরিক সরঞ্জামের প্রায় ৪৫ শতাংশ।

ইউক্রেনের যুদ্ধ ইইউ-তে ব্যাপকভাবে শরণার্থী আগমনের সূত্রপাত করেছে। এর ফলে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং জ্বালানি সংকটে দেখা দিয়েছে। তথ্য সূত্র ভয়েস অফ আমেরিকা বাংলা।