News update
  • PM urges collective efforts to ensure pollution-free rivers, liveable environment     |     
  • Relatives hold cremations without bodies for Nepal’s missing flood victims     |     
  • Dhaka ranks 13th among cities with worst air quality on Sunday     |     
  • Dhaka South now worst dengue-hit municipality with 39 deaths     |     
  • Putin renew talks with US envoys at the Kremlin to end Ukraine war     |     

ইউক্রেন যুদ্ধ রাশিয়াকে শক্তিশালী করবে: পুতিন

গ্রীণওয়াচ ডেস্ক সংঘাত 2022-09-08, 7:13am




রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বুধবার বলেছেন, ইউক্রেনে তার সামরিক অভিযান থেকে তার দেশ কিছুই হারায়নি বরং তা রাশিয়ার সার্বভৌমত্বকে শক্তিশালী করেছে।

এক অর্থনৈতিক ফোরামে পুতিন বলেন, রাশিয়ার সব পদক্ষেপই 'ডনবাসের জনগণকে সাহায্য করার জন্য' পরিচালিত হয়।

"এটি শেষ পর্যন্ত আমাদের দেশকে ভেতর থেকে এবং পররাষ্ট্রনীতিকে শক্তিশালী করে তুলবে," বলেন পুতিন।

ফেব্রুয়ারির শেষ দিকে রাশিয়া ইউক্রেন আক্রমণ করে। ইউক্রেনের রাজধানী কিয়েভে অভিযান বন্ধ করে পূর্ব ইউক্রেনের ডনবাস অঞ্চলে সামরিক হামলা জোরদার করা হয়। সেখানে রাশিয়াপন্থী যোদ্ধারা ২০১৪ সাল থেকে ইউক্রেনীয় বাহিনীর সাথে লড়াই করেছে।

পুতিন জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্থতায় একটি চুক্তির সমালোচনা করে বলেন, বৈশ্বিক খাদ্য সংকটের মধ্যে ইউক্রেনের শস্যের চালান পুনরায় চালু করা হলেও , রপ্তানি বিশ্বের দরিদ্রতম দেশগুলিতে যাচ্ছে না।

চুক্তি বাস্তবায়নের তত্ত্বাবধানকারী জয়েন্ট কো-অর্ডিনেশন সেন্টার জানিয়েছে, মঙ্গলবার পর্যন্ত ২.২ মেট্রিক টনেরও বেশি শস্য এবং অন্যান্য খাদ্যশস্য প্রায় ১০০ টি জাহাজে করে ইউক্রেনীয় বন্দর ছেড়ে গেছে। গন্তব্যস্থলগুলির মধ্যে রয়েছে ইতালি, তুরস্ক, ইরান, চীন, রোমানিয়া, জিবুতি, জার্মানি এবং লেবানন। তথ্য সূত্র ভয়েস অফ আমেরিকা বাংলা।