News update
  • PM reviews progress of measures to ease Dhaka traffic congestion     |     
  • Trump celebrates birthday with Iran deal, White House UFC fight     |     
  • Trump announces Iran deal, ends Hormuz blockade     |     
  • BAB welcomes reform-driven Budget FY2026–27; pledges full support     |     
  • BB provides Tk 2,500cr liquidity support for Islami Bank     |     

শ্রীলঙ্কার আইনপ্রণেতারা নতুন প্রেসিডেন্ট নির্বাচন করবেন

গ্রীণওয়াচ ডেস্ক সংঘাত 2022-07-13, 8:28am




শ্রীলঙ্কার অর্থনৈতিক ও রাজনৈতিক পতনের মধ্যে, সে দেশের আইনপ্রণেতারা আগামী সপ্তাহে একজন নতুন প্রেসিডেন্ট নির্বাচন করতে সম্মত হয়েছেন। কিন্তু নানামুখী সংকট মোকাবেলার কারণে, তারা নতুন সরকার গঠনের বিষয়ে এখনো কোনও সিদ্ধান্ত নিতে পারেননি।

আইনপ্রণেতারা বলছেন, তারা বুধবার পদত্যাগ প্রত্যাশিত প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসের স্থলাভিষিক্ত করার জন্য ২০ জুলাইয়ের মধ্যে নতুন প্রেসিডেন্ট নির্বাচন করবেন। আর প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে নতুন সরকার গঠনের পর পদত্যাগ করতে রাজি হয়েছেন।

শনিবার, বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট রাজাপাকসে এবং প্রধানমন্ত্রী বিক্রমাসিংহে উভয়ের বাসভবনে হামলা চালায় এবং বলছে, তাঁদের উভয়ের পদত্যাগ কার্যকর না হওয়া পর্যন্ত তারা ওই ওখানেই অবস্থান করবে।

বিক্ষোভকারীরা, প্রেসিডেন্ট ও তাঁর পরিবারের বিরুদ্ধে সরকারের কাছ থেকে অর্থ চুরি এবং তাঁরাই দেশটির অর্থনৈতিক পতনের সূচনা করেছেন বলে অভিযোগ তুলেছেন। প্রেসিডেন্টের পরিবার সেই অভিযোগ অস্বীকার করলেও, রাজাপাকসে স্বীকার করেছেন যে, তার কিছু নীতি দেশটির অর্থনীতির পতনের জন্য দায়ী।

এদিকে, সংবাদ প্রতিবেদনে বলা হয়েছে যে, প্রেসিডেন্ট রাজাপাকসে এবং তার পরিবারের সদস্যরা দেশ ছেড়ে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে যাবার চেষ্টা করলে তাঁদের বিমানবন্দরে আটকে দেয়া হয়। কারণ তিনি বিমানবন্দরে নিয়মিত নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে যেতে চাননি, ফলে বিমানবন্দরের কর্মীরা ভিআইপি লাউঞ্জে তার পাসপোর্টে অভিবাসনের সিলমোহর দিতে অস্বীকার করে। একটি ফরাসি সংবাদ সংস্থার মতে, শীর্ষ এক প্রতিরক্ষা সূত্র জানিয়েছে, এরপর রাজাপাকসের ঘনিষ্ঠ সামরিক সহযোগীরা তাঁকে এবং তাঁর সফরসঙ্গীদের একটি টহল নৌযানে করে বিদেশে নিয়ে যাওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা করছেন।

ব্যাপক ঋণের দায়ে জর্জরিত, প্রায় ২.২ কোটি জনসংখ্যার দেশ শ্রীলঙ্কায়, বর্তমানে এমন অবস্থা দাঁড়িয়েছে যে, দেশটি বিশ্ব বাজার থেকে মৌলিক পণ্য ক্রয় করতেও অক্ষম হয়ে পড়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, দ্বীপ দেশটিতে জ্বালানী পেতে লোকেরা একবেলা খাবার কম খাচ্ছে এবং ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকছে। তথ্য সূত্র ভয়েস অফ আমেরিকা বাংলা।