News update
  • World Lost More Than 7 Million Hectares of Forest in 2025     |     
  • Bangladesh Ranks 84th in Global Hunger Index 2026     |     
  • 10 Die of Dengue in Bangladesh, 1,943 Hospitalised     |     
  • 28 Killed as School Roof Collapses in Northwest Pakistan     |     
  • Bangladesh Targets 8.5-Fold Rise in Cotton Output by 2050     |     

বোমা ও ক্ষেপণাস্ত্র দিয়ে আত্মসমর্পণ করানো সম্ভব নয় : পেজেশকিয়ান

গ্রীণওয়াচ ডেস্ক সংঘাত 2026-10-16, 7:10am

iraan-9ba226da70ff544bed849f18496efa6f1792113021.jpg




সামরিক হামলা চালিয়ে বা শক্তি প্রয়োগ করে কোনো জাতিকে ধ্বংস বা নতি স্বীকার করানো সম্ভব নয় বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। একই সঙ্গে দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক সংহতি ও জাতীয় ঐক্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেছেন তিনি। খবর আল জাজিরার।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ-এর বরাতে জানানো হয়, এক বক্তব্যে মাসুদ পেজেশকিয়ান বলেন, বোমা ও ক্ষেপণাস্ত্র ফেলে কোনো সমাজকে আত্মসমর্পণ করতে বাধ্য করা যায় না। তবে আমরা যদি ভেতর থেকে বিভাজিত ও বিভক্ত হয়ে পড়ি, তবেই কেবল শত্রুরা তাদের লক্ষ্য অর্জনে সফল হবে।

পেজেশকিয়ান আরও যোগ করেন, আমাদের অবশ্যই জাতীয় ঐক্য ও সংহতি শক্তিশালী করার পথ খুঁজে বের করতে হবে এবং সামনের সব চ্যালেঞ্জের মুখে একসঙ্গে ঐক্যবদ্ধভাবে দাঁড়াতে হবে।

এদিকে, ইরানের সামরিক বাহিনীর ডেপুটি কোঅর্ডিনেটর রিয়ার অ্যাডমিরাল হাবিবুল্লাহ সাইয়ারি হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমোজ প্রণালি বন্ধ রয়েছে। প্রয়োজনীয় সমন্বয় ছাড়া কেউ এই প্রণালি অতিক্রমের চেষ্টা করলে তাদের পরিণতি ভোগ করতে হবে।

সাইয়ারির বরাতে ইরানের মেহর নিউজ এজেন্সি প্রতিবেদনে বলা হয়, ইরান নতুন সরঞ্জাম ও তরুণ প্রজন্মের সক্ষমতার ওপর ভর করে শত্রুর যেকোনো হুমকি মোকাবিলা করব। হরমোজ প্রণালির পূর্বাঞ্চলে ইরানি নৌবাহিনীর শক্তিশালী উপস্থিতি রয়েছে এবং এই পুরো অঞ্চলের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ ও নজরদারি বজায় রাখা হচ্ছে।

তবে এর আগে বুধবার মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) ইসলামিক রেভোলিউশনারি গার্ড করপস (আইআরজিসি)-এর নৌ প্রধানের দাবি প্রত্যাখ্যান করে জানায়, হরমোজ প্রণালিতে তেহরানের একক নিয়ন্ত্রণ নেই ও মার্কিন যুদ্ধজাহাজ ডোবানোর যে হুমকি দেওয়া হয়েছে তা ভিত্তিহীন।