
দক্ষিণ ইয়েমেনের এডেনে আল-মাশিক প্রেসিডেন্সিয়াল প্যালেস লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানপন্থি হুথি বিদ্রোহীরা। ইয়েমেন সরকারের দুইজন কর্মকর্তা জানিয়েছেন, হুথিরা রাজপ্রাসাদ প্রাঙ্গণ লক্ষ্য করে কয়েকটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। খবর আলজাজিরার।
হুথিদের এই হামলার পর ইয়েমেনের প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভার সব সদস্য নিরাপদ রয়েছেন বলে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকার জানিয়েছে।
ইয়েমেনের তথ্যমন্ত্রী মুয়াম্মার আল-ইরিয়ানি বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে জানান, হুথিরা এডেনের আল-মাশিক প্রেসিডেন্সিয়াল প্যালেসকে লক্ষ্য করে পাঁচটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।
ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের তথ্য মন্ত্রণালয় জানিয়েছে, মাশিক প্যালেসকে লক্ষ্য করে চালানো এই হামলায় দুজন নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন।
আজ জাজিরার তথ্য অনুযায়ী, রাজপ্রাসাদটিতে মোট পাঁচটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।