News update
  • Measles: With 2 more suspected deaths; toll reaches 746 in BD     |     
  • Dhaka hopes India will come forward on Ganges Water Treaty     |     
  • Rising water levels in three Feni rivers trigger fresh flood fears     |     
  • Bangladesh's Maritime ports asked to hoist cautionary signal No 3     |     
  • SC Restores Caretaker Govt, Referendum Provisions     |     

সিলেটে রেড ক্রিসেন্ট সোসাইটির ত্রাণ বিতরণ

সংগঠন সংবাদ 2022-09-08, 7:56am




সিলেট নগরীর এবং সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের অসহায় পরিবারের মাঝে ড্যানিশ রেড ক্রসের সহযোগিতায় ত্রাণ বিতরণ করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিট।

বুধবার সকালে মাতৃমঙ্গল হাসপাতাল সিলেট ইউনিট প্রাঙ্গণে ও দুপুরে সিলেট সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের কয়েক শতাধিক অসহায় পরিবারের মধ্যে এ ত্রাণ সহায়তা বিতরণ করা হয়।

রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিট সেক্রেটারি মো. আব্দুর রহমান জামিল এর সভাপতিত্বে ও প্রোগ্রাম কো-অর্ডিনেটর সাবেক যুব প্রধান মো. নাজিম খানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সদর দপ্তরের সদস্য মোস্তাক আহমদ পলাশ। তথ্য সূত্র বাসস।