News update
  • BB earns Tk 25,977 crore net profit in FY26; approves six bonuses     |     
  • Sagar-Runi murder: ICT finds link to cultural figure     |     
  • Tk 3,000cr North Bengal agro-refinance fund interest cut rate to 7%     |     
  • Khulna University team shines in worldwide research competition     |     
  • No more “Aynaghar”, perpetrators to face justice: President Fakhrul     |     

‘সাম্প্রদায়িকতা ও সামাজিক দায়বদ্ধতা’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

গ্রীণওয়াচ ডেস্ক সংগঠন সংবাদ 2022-07-29, 9:19am




বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ’র আয়োজনে ‘সাম্প্রদায়িকতা ও সামাজিক দায়বদ্ধতা’ শীর্ষক এক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

রাজধানীর সিরডাপ মিলনায়তনে  অনুষ্ঠিত এই বৈঠকে  সভাপতিত্ব করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটি’র সভাপতি শ্রী জে. এল. ভৌমিক। ধারণাপত্র পাঠ করেন  সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. চন্দ্রনাথ পোদ্দার।

 গোলটেবিল বৈঠকে আলোচনা করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপীল বিভাগের সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. মিজানুর রহমান, রাজনীতি ও নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল (অব:) মোহাম্মদ আলী শিকদার, সম্প্রীতি বাংলাদেশ এর আহ্বায়ক পীযুষ বন্দোপাধ্যায়, বাংলাদেশ মহিলা পরিষদ’র সভাপতি ফাউজিয়া মোসলেম, সাবেক তথ্য কমিশনার অধ্যাপক ড. সাদেকা হালিম, সিনিয়র সাংবাদিক আবেদ খান, একাত্তর টেলিভিশন’র  প্রধান সম্পাদক মোজাম্মেল বাবু, প্রথম আলো’র যুগ্ম সম্পাদক সোহরাব হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয়’র গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. রোবায়েত ফেরদৌস, সম্প্রীতি বাংলাদেশ’র সদস্য সচিব অধ্যাপক ডা. মামুন-আল মাহতাব (স্বপ্নীল), বাংলাদেশ আদিবাসী ফোরাম’র সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং, সাংবাদিক আবু সাঈদ খান প্রমুখ।

আলোচকবৃন্দ চলমান সাম্প্রদায়িক ঘটনা সমূহ কোন বিচ্ছিন্ন ঘটনা নয় উল্লেখ করে বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার এসব ঘটনা সমূহের পিছনে বড় নিয়ামক। সাংস্কৃতিক, সামাজিক ও রাজনৈতিক সংগঠনকে ক্রিয়াশীল করার  মাধ্যমেই সাম্প্রদায়িক অপশক্তি  রুখে দেওয়া  সম্ভব বলে তারা মন্তব্য করেন। তারা বলেন, ৭২ এর সংবিধানের পরিপূর্ন বাস্তবায়নের মাধ্যমে সকল সাম্প্রদায়িক বৈষম্যের  নিরসন করতে হবে। তথ্য সূত্র বাসস।