News update
  • ADB Approves $150m Loan for Water Services in Eight Towns     |     
  • Oil Prices Rise Amid Houthi Attack Claim, Hormuz Fears     |     
  • At Least 30 Killed in Fuel Tanker Fire on Egypt Highway     |     
  • US Proposes New Tariffs on Bangladesh, 13 Other Economies     |     
  • India Reviewing Bangladesh’s Request to Extradite Hasina     |     

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান নিয়োগ পরীক্ষার সম্ভাব্য তারিখ জানাল এনটিআরসিএ

গ্রীণওয়াচ ডেস্ক শিক্ষকতা 2026-02-28, 10:52am

5b3f3637a574bfbe56095c00f564513b985f3d29bc1ebee9-6c6059f474c71e069a82adc58b5ca8091772254354.jpg




বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও সহকারী প্রধান পদের নিয়োগ পরীক্ষা আগামী ১৭ ও ১৮ এপ্রিল অনুষ্ঠিত হতে পারে। প্রথমবারের মতো বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) মাধ্যমে শুরু হওয়া এই নিয়োগ প্রক্রিয়ায় ১০ হাজারের বেশি শূন্য পদের বিপরীতে আবেদন করেছেন ৮০ হাজারেরও বেশি প্রার্থী।

 এনটিআরসিএ চেয়ারম্যান আমিনুল ইসলাম গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ১৭ ও ১৮ এপ্রিল নিয়োগ পরীক্ষার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে এবং শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক অফিস আদেশ জারি করা হবে।

এনটিআরসিএর তথ্য অনুযায়ী, গত ৩ থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত গৃহীত আবেদন প্রক্রিয়ায় মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক পদেই সবচেয়ে বেশি প্রার্থী আবেদন করেছেন। দেশজুড়ে মোট শূন্য পদের তালিকায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের অধীন অধ্যক্ষ, উপাধ্যক্ষ ও প্রধান শিক্ষকসহ ১০ হাজার ২৭৮টি পদ, মাদ্রাসা শিক্ষা অধিদফতরের অধীন ৩ হাজার ১৩১টি পদ এবং কারিগরি শিক্ষা অধিদফতরের অধীন আরও ১৫০টি পদ রয়েছে।

পরীক্ষা পদ্ধতি ও নম্বর বণ্টন

এনটিআরসিএর বিজ্ঞপ্তি অনুযায়ী, এমসিকিউ পদ্ধতিতে ৮০ নম্বরের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। এক ঘণ্টার এই পরীক্ষায় ৮০টি প্রশ্ন থাকবে। প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ নম্বর পাওয়া যাবে এবং প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে। পাসের জন্য প্রতিটি অংশে আলাদাভাবে ৪০ শতাংশ নম্বর পেতে হবে। লিখিত পরীক্ষার পর ৮ নম্বরের মৌখিক পরীক্ষা এবং শিক্ষাগত যোগ্যতার সনদের ওপর ১২ নম্বর বরাদ্দ থাকবে।

উল্লেখ্য, ২০০৫ সাল থেকে শিক্ষক নিবন্ধন এবং ২০১৬ সাল থেকে প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগের সুপারিশ করে এলেও এবারই প্রথম এনটিআরসিএ-কে প্রতিষ্ঠান প্রধান নিয়োগের দায়িত্ব দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

গত ২৭ জানুয়ারি এক পরিপত্রের মাধ্যমে এই ক্ষমতা প্রদান করা হয়। নিয়োগের ক্ষেত্রে সবশেষ জারি করা জনবলকাঠামো ও এমপিও নীতিমালা অনুসরণ করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।