News update
  • Dhaka’s air quality moderate on Sunday morning     |     
  • Special prayer held at DU on 45th death anniv of Ziaur Rahman     |     
  • 55-year-old dies in Chuadanga as fibrous mango bit blocks throat     |     
  • Dhaka's air quality ‘moderate’ during Eid holiday     |     
  • Thousands of tourists flock to Kuakata during Eid festival     |     

শিক্ষা ক্যাডারে বড় পদোন্নতি, অধ্যাপক হলেন ৯৯৫ জন

গ্রীণওয়াচ ডেস্ক শিক্ষকতা 2025-12-11, 8:52pm

tretertert-17e5309a6270550f67cfd3ac1181dd691765464725.jpg




বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে বড় সংখ্যায় পদোন্নতি হয়েছে। একদিনে দুই হাজার ৭০৬ জন কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়েছে।

এর মধ্যে সহযোগী অধ্যাপক পর্যায়ের ৯৯৫ জন কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে অধ্যাপক করা হয়েছে। আর সহকারী অধ্যাপক থেকে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি পেয়েছেন এক হাজার ৭১১ জন।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের জারি করা পৃথক দুটি প্রজ্ঞাপন থেকে এ পদোন্নতির তথ্য পাওয়া গেছে। 

রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপন দুটিতে সই করেছেন যথাক্রমে উপসচিব মো. আব্দুল কুদদূস ও উপসচিব (সরকারি কলেজ-২) তানিয়া ফেরদৌস।