News update
  • 12 fishermen survive after battling for 12 hours at rough sea, 2 still missing     |     
  • UNHCR condoles deaths in the collapse of a Madrasah in RR camp      |     
  • Iran Launches Gulf Attacks as Khamenei Is Buried     |     
  • 16 Bangladeshis Die in Mideast, Russia: Minister     |     
  • Measles: With 2 more suspected deaths; toll reaches 746 in BD     |     

দুই কোটিরও বেশি শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী Copied from: https

গ্রীণওয়াচ ডেস্ক রোগবালাই 2026-05-25, 5:10pm

img_20260525_170730-385455eefb364496d2b569e341aea7ed1779707451.jpg




সারাদেশে ইতোমধ্যে দুই কোটিরও বেশি শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. শাখাওয়াত হোসেন। 

সোমবার (২৫ মে) সকালে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল ও জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

সরদার মো. শাখাওয়াত হোসেন বলেন, দেশে হামের টিকাদান কর্মসূচির লক্ষ্যমাত্রা অর্জনের হার ১২২ শতাংশে পৌঁছেছে। প্রথম ধাপে যে ১৮ উপজেলায় ক্যাম্পেইন পরিচালনা করা হয়েছিল, সেখানে হামের সংক্রমণের হার প্রায় শূন্যের কোঠায় নেমে এসেছে।

তিনি আরও বলেন, এরপরও হামের টিকাদান কার্যক্রম চলমান রয়েছে। নিয়মিত ইপিআই কার্যক্রমের পাশাপাশি ডেকে ডেকে শিশুদের টিকা দেওয়া হচ্ছে।

মন্ত্রী বলেন, হাম প্রতিরোধে প্রধানমন্ত্রী আন্তরিকভাবে কাজ করছেন। দেশের স্বাস্থ্যখাতের বিভিন্ন সমস্যা পর্যায়ক্রমে সমাধান করা হবে।

এর আগে পরিদর্শনকালে মন্ত্রী হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন, রোগীদের সঙ্গে কথা বলেন এবং খাবারের মানও যাচাই করেন। এ সময় তিনি হাসপাতালের চিকিৎসাসেবা ও বিভিন্ন সমস্যার বিষয়ে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেন।