News update
  • BB earns Tk 25,977 crore net profit in FY26; approves six bonuses     |     
  • Sagar-Runi murder: ICT finds link to cultural figure     |     
  • Tk 3,000cr North Bengal agro-refinance fund interest cut rate to 7%     |     
  • Khulna University team shines in worldwide research competition     |     
  • No more “Aynaghar”, perpetrators to face justice: President Fakhrul     |     

খালেদা জিয়ার সুস্থতা কামনায় আজ দেশব্যাপী বিশেষ দোয়া

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2025-11-28, 10:01am

khaaledaa_jiyyaa-e87b88b5bcb31adfc6192afcd9f8674e1764302463.jpg




বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতার জন্য আজ শুক্রবার (২৮ নভেম্বর) জুমার নামাজের পর দলটি দেশব্যাপী বিশেষ দোয়া অনুষ্ঠানের আয়োজন করবে।

বিএনপি মিডিয়া সেল জানায়, ‘মাদার অব ডেমোক্রেসি’ খালেদা জিয়ার দ্রুত সুস্থতার জন্য শুক্রবার জুমার নামাজের পর ঢাকাসহ ও দেশের মসজিদগুলোতে বিএনপির উদ্যোগে বিশেষ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হবে।

বিএনপি, এর সহযোগী ও অঙ্গ সংগঠনগুলো এবং ঢাকাসহ সারা দেশের সব স্তরের সাধারণ জনগণকে এই বিশেষ দোয়ায় শরিক হওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।

একইভাবে দেশের অন্যান্য ধর্মীয় সম্প্রদায়ের সদস্যদেরও তাদের নিজ নিজ উপাসনাস্থল—মন্দির, চার্চ, প্যাগোডায় বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতার জন্য প্রার্থনার অনুরোধ জানানো হয়েছে।