News update
  • A New Arms Race is Threatening to Take-off—Now in Outer Space     |     
  • Equality ‘ends at doors of Security Council’, Kenya’s Ruto at UNGA     |     
  • কলাপাড়ায় প্রাথমিক শিক্ষায় হ-য-ব-র-ল      |     
  • BDRCS and IFRC scale up dengue response to reach 300,000 people     |     
  • World leaders approve new declaration to tackle rising sea levels     |     

ধর্ম দিয়ে বিভাজন না করে ঐক্যবদ্ধ থাকতে হবে: মির্জা ফখরুল

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2025-05-09, 8:50pm

img_20250509_204802-7b50044d8997ef80f34d94c1ff322d311746802211.jpg

মির্জা ফখরুল ইসলাম আলমগীর (ফাইল ছবি)



ধর্ম দিয়ে সমাজে বিভাজন না করে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (৯ মে) বিকেলে রাজধানীর খামারবাড়িতে ইস্টার পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

মির্জা ফখরুল বলেন, কোনো শক্তি যাতে আমাদের বিভক্ত করতে না পারে, সেই দিকে লক্ষ্য রাখতে হবে।

তিনি বলেন, প্রতিটি ধর্ম মানুষকে ভালো হতে শেখায়, ঐক্যের কথা বলে। তাই ধর্ম দিয়ে বিভাজন করা ঠিক নয়। স্বাধীনতা যুদ্ধে যেভাবে আমরা ঐক্যবদ্ধ ছিলাম, সেই চেতনা ধরে রাখতে হবে।

বিএনপির এই মহাসচিব বলেন, একটি গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা চাই, যেখানে সবাই সবার কথা বলতে পারবে, সবাই ভোটাধিকার প্রয়োগ করে জনপ্রতিনিধি নির্বাচন করতে পারবে।

তিনি আরও বলেন, গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য আমরা লড়াই করেছি। এর উদ্দেশ্য একটি, গণতন্ত্রের রাষ্ট্র চাই। সেখানে যে যার ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচন করবে। বিভাজন নয়, ঐক্যের মাধ্যমে আমাদের একসঙ্গে থাকতে হবে। আরটিভি।