News update
  • Tarique Put Bangladesh’s Interests First at UN: Mahdi     |     
  • Crackdown on extortionists, criminals to be intensified : Home Minister     |     
  • Trump says top tech firms have signed accord to 'self-police' AI dev     |     
  • France Student Protests Spread Nationwide, Over 400 Detained     |     

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে আত্মপ্রকাশ ঘটছে নতুন সংগঠনের

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2025-02-17, 5:50pm

54654654-9c0a218672f4235642b290a8498e8ce01739793045.jpg




বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে শিগগিরই আত্মপ্রকাশ করতে যাচ্ছে ছাত্রদের নতুন একটি সংগঠন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বাইরে এসে নিজেদের কর্মসূচি অনুযায়ী সংগঠন পরিচালনা করবে দলটি। 

সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে পূর্বঘোষিত এক সংবাদ সম্মেলন থেকে এমন তথ্য জানানো হয়। ‘জুলাই অভ্যুত্থানের শক্তি থেকে নতুন রাজনৈতিক ছাত্রসংগঠন গঠনের প্রক্রিয়া’ নিয়ে সংবাদ সম্মেলনটি আয়োজিত হয়। 

সংবাদ সম্মেলনে বলা হয়, আত্মপ্রকাশ করতে যাওয়া নতুন দলটি কোনো লেজুড়বৃত্তিক রাজনীতি চর্চা করবে না। দলের নেতৃত্ব গণতান্ত্রিক চর্চার মাধ্যমে নির্বাচন করা হবে।

এর আগে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু বাকের মজুমদারের পাঠানো এক বার্তায় জানানো হয়, জুলাই অভ্যুত্থানের প্রেক্ষাপটে নতুন রাজনৈতিক ছাত্রসংগঠন গঠনের প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরার লক্ষ্যে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। আরটিভি